Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিশ্বে কোভিড পজিটিভ প্রায় ৫২ লক্ষ, রাশিয়া এবং ব্রাজিলে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ পেরলো। ইতিমধ্যেই সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০,০৮,৩৯১ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,২৫,৩২৫ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৭৪,৯৭৯ জন। রাশিয়া এবং ব্রাজিলের ক্

বিশ্বে কোভিড পজিটিভ প্রায় ৫২ লক্ষ, রাশিয়া এবং ব্রাজিলে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা

শেষ আপডেট: 22 May 2020 08:02

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ পেরলো। ইতিমধ্যেই সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০,০৮,৩৯১ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,২৫,৩২৫ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৭৪,৯৭৯ জন। রাশিয়া এবং ব্রাজিলের ক্রমবর্ধমান কোভিড পরিসংখ্যান চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। উদ্বিগ্ন নির্দিষ্ট দুই দেশের প্রশাসনও। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে ৩ লাখ পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। রাশিয়ায় কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন ৩,০৮,৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭৬৪ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৯৭২ জনের। নতুন করে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৮৫,৩৯২ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা মোট ২,৭১,৮৮৫। মৃত্যু হয়েছে ১৭,৯৮৩ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,০৬,৭৯৪ জন। এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৫,৭১,১৩১। কোভিড-১৯ সংক্রমণে আমেরিকায় মৃত্যু হয়েছে ৯৩,৫৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। আমেরিকায় সংক্রমণ সারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩,৬১,২২৭ জন। ইউরোপের পাঁচটি দেশ স্পেন-ইতালি-ব্রিটেন-ফ্রান্স এবং জার্মানিতেও ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি স্পেনে। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২,৭৮,৮০৩ জন। মৃত্যু হয়েছে ২৭,৭৭৮ জনের। সুস্থ হয়েছেন ১,৯৬,৯৫৮ জন। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২,৪৮,৮১৮। মৃত্যু হয়েছে ৩৫,৩৪১। ইউরোপীয় দেশগুলির মধ্যে কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ব্রিটেনেই। ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা ২,২৬,৬৯৯। মৃত্যু হয়েছে ৩২,১৬৯ জনের। সুস্থ হয়েছেন ১,২৯,৪০১ জন। ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ১,৮০,৮০৯। মৃত্যু হয়েছে ২৮,০২২ জনের। সুস্থ হয়েছেন ৬২,৫৬৩ জন। জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৭,৮৪২। মৃত্যু হয়েছে ৮১৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ জন। আর জার্মানিতে সুস্থ হয়েছেন ১,৫৬,৯০০ জন।

```