Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

হায়দ্রাবাদে বাড়িতে ঢুকে গলা কেটে খুন দশম শ্রেণির ছাত্রীকে

দ্য ওয়াল ব্যুরো: গলা কেটে খুন করা হয়েছে দশম শ্রেণির এক ছাত্রীকে। অভিযোগের তির ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের এক পড়ুয়ার দিকে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। বৃহস্পতিবার বাড়িতে একাই ছিলেন

হায়দ্রাবাদে বাড়িতে ঢুকে গলা কেটে খুন দশম শ্রেণির ছাত্রীকে

শেষ আপডেট: 31 August 2018 04:07

দ্য ওয়াল ব্যুরো: গলা কেটে খুন করা হয়েছে দশম শ্রেণির এক ছাত্রীকে। অভিযোগের তির ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের এক পড়ুয়ার দিকে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। বৃহস্পতিবার বাড়িতে একাই ছিলেন দশম শ্রেণির ছাত্রী নিকিতা। অভিযোগ সেই সময়েই তাঁর বাড়িতে যায় অরবিন্দ নামের ওই ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। প্রাথমিক ভাবে বেশ তর্কাতর্কিও হয় তাদের মধ্যে। এরপর আচমকাই নিকিতার গলায় ছুরি চালিয়ে দেয় অরবিন্দ। এমনটাই জানিয়েছে পুলিশ। তবে বাঁচার শেষ চেষ্টা করেছিল নিকিতা। চেঁচিয়ে ডাকতে চেয়েছিল প্রতিবেশিদের। কিন্তু যতক্ষণে সবাই টের পান তখন অনেক দেরি হয়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিকিতাকে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অনেকদিন ধরেই নিকিতাকে ফলো করত অরবিন্দ। জেরায় অরবিন্দ জানিয়েছে, নিকিতা তাকে পাত্তা দিত না। অন্য ছেলেদের সঙ্গে কথা বলত। আর এটাই ছিল নিকিতার উপর তাঁর রাগের প্রধান কারণ। পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া অরবিন্দ। পুলিশ জানিয়েছে গোটা ঘটনা জানার পর উত্তেজিত জনতা মারধর করতে শুরু করে ২২ বছরের অভিযুক্ত অরবিন্দকে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয় নিকিতার প্রতিবেশিরা।  

```