Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

এড়ানো গেল বিপদ, মাঝ আকাশেই বন্ধ বিমানের ইঞ্জিন 

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে আচমকাই বন্ধ হয়ে গেল বিমানের ইঞ্জিন। জরুরি অবতরণ করানো হলো বেঙ্গালুরু থেকে পুণেগামী একটি বিমানকে। শনিবার ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে পুণে যাচ্ছিল গো এয়ারের ফ্লাইট-২৮৩। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ওড়া

এড়ানো গেল বিপদ, মাঝ আকাশেই বন্ধ বিমানের ইঞ্জিন 

শেষ আপডেট: 2 September 2018 13:12

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে আচমকাই বন্ধ হয়ে গেল বিমানের ইঞ্জিন। জরুরি অবতরণ করানো হলো বেঙ্গালুরু থেকে পুণেগামী একটি বিমানকে। শনিবার ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে পুণে যাচ্ছিল গো এয়ারের ফ্লাইট-২৮৩। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ওড়ার পরেই ঘটে বিপত্তি। মাঝ আকাশে বন্ধ হয়ে যায় বিমানের নিও ইঞ্জিন। মাঝ আকাশে পৌঁছনোর পরেই পাইলট বুঝতে পারেন কিছু একটা গণ্ডগোল রয়েছে। বিপদ সংকেত পেয়েই পাইলট বিমানের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু জরুরি অবতরণের আগেই বন্ধ হয়ে যায় বিমানের ফার্স্ট ইঞ্জিন। গো এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, টেক অফ করার পর মাঝ আকাশে হঠাৎই বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল। তবে পাইলটের তৎপরতায় নিরাপদেই জরুরি অবতরণ করানো হয়েছে বিমানটিকে। যাত্রীরাও সকলেই সুস্থ রয়েছে বলেই জানিয়েছে, গো এয়ার কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থাও করা হয়েছে। গোটা ঘটনায় গভীর ভাবে দুঃখ প্রকাশ করেছে গো এয়ার কর্তৃপক্ষ। তবে এ-৩২০ নিও ইঞ্জিন নিয়ে অভিযোগ কিন্তু এই প্রথম নয়। এর আগেও অনেকবার এই নিও ইঞ্জিনে গোলযোগ দেখা গিয়েছিল। কিন্তু তারপরেও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) কোনও পদক্ষেপ নেয়নি। বরং সিভিল অ্যাভিয়েশন মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দিয়ে ডিজিসিএ জানিয়েছে নিও ইঞ্জিন নিয়ে চিন্তা করার মতো কোনও বিষয় নেই। তবে শনিবারের এই ঘটনার পর ডিজিসিএ-কে তদন্তের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু। যদিও জানা গিয়েছে এখনও এই বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ডিজিসিএ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```