Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

১৩০০ মার্কিন নাগরিককে ভারত থেকে ফেরাচ্ছে আমেরিকা, আনা হচ্ছে বিশেষ বিমান

দ্য ওয়াল ব্যুরো: ভারত-সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ থেকে ২ হাজার ৯০০ জন নাগরিককে দেশে ফেরানোর উদ্যোগ নিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প সরকারের অন্যতম শীর্ষ আমলা অ্যালিস ওয়েলস এই খবর জানিয়েছেন। ১৩ টি বিমান যাতায়াত করবে এই ২৯০০ মানুষকে আমেরিক

১৩০০ মার্কিন নাগরিককে ভারত থেকে ফেরাচ্ছে আমেরিকা, আনা হচ্ছে বিশেষ বিমান

শেষ আপডেট: 7 April 2020 05:58

দ্য ওয়াল ব্যুরো: ভারত-সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ থেকে ২ হাজার ৯০০ জন নাগরিককে দেশে ফেরানোর উদ্যোগ নিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প সরকারের অন্যতম শীর্ষ আমলা অ্যালিস ওয়েলস এই খবর জানিয়েছেন। ১৩ টি বিমান যাতায়াত করবে এই ২৯০০ মানুষকে আমেরিকায় ফেরাতে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানে আটকে থাকা নাগরিকদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এরমধ্যে ভারত থেকে আমেরিকা ফিরবেন প্রায় ১৩০০ জন। ওয়েলস জানিয়েছেন, ভারতে থাকা ১৩০০ মার্কিন নাগরিক কোন শহর, মফস্বল বা গ্রামীণ এলাকায় আছেন তার সমস্ত তথ্য মার্কিন সরকারের তরফে দিল্লিকে দেওয়া হয়। অনুরোধ করা হয় তাঁদের বিমানবন্দর পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করার জন্য। ভারত এ ব্যাপারে যথাযথ সহায়তা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এই মহিলা আমলা। তিনি জানিয়েছেন, ভারতের বহু প্রত্যন্ত অঞ্চলে অবরুদ্ধ হয়ে রয়েছেন অনেক মার্কিন নাগরিক। দক্ষিণ ও মধ্য এশিয়ার এই দেশগুলির সরকার, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিকরা এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন বলেই মার্কিন নাগরিকদের ফেরানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। মার্কিন আমলা আরও বলেছেন, "করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত-আমেরিকা একসঙ্গে কাজ করছে।" দু'দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। অনুরোধ জানিয়েছিলেন কোভিড-১৯ রোগের কার্যকরী ওষুধ পাঠাতে। এরপর ট্রাম্প হুমকির সুরে বলেন, ভারত ওষুধের জোগান না দিলে প্রতিশোধ নেওয়া হবে। তারপরই রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর পাওয়া যায়। অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে যে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

```