Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

করোনা: আগামীকাল মধ্যরাত থেকেই ঘরোয়া বিমান চলাচলও বন্ধ করে দিল মোদী সরকার

দ্য ওয়াল ব্যুরো: বিদেশ থেকে আসা বিমানের ক্ষেত্রে আগেই ভারতে ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ঘরোয়া বিমান চলাচলও বন্ধ করে দিল কেন্দ্রে মোদী সরকার। জানিয়ে দেওয়া হল, আগামীকাল রাত ১২টা থেকেই আর কোনও ঘরোয়া বিম

করোনা: আগামীকাল মধ্যরাত থেকেই ঘরোয়া বিমান চলাচলও বন্ধ করে দিল মোদী সরকার

শেষ আপডেট: 23 March 2020 11:31

দ্য ওয়াল ব্যুরো: বিদেশ থেকে আসা বিমানের ক্ষেত্রে আগেই ভারতে ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ঘরোয়া বিমান চলাচলও বন্ধ করে দিল কেন্দ্রে মোদী সরকার। জানিয়ে দেওয়া হল, আগামীকাল রাত ১২টা থেকেই আর কোনও ঘরোয়া বিমান চলাচল করতে পারবে না। তবে শুধুমাত্র পণ্য বহনকারী বিমান এই নিষেধাজ্ঞার বাইরে বলে জানানো হয়েছে। সোমবার বিকেলে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ( ডিজিসিএ )-এর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে দেশজুড়ে সব ঘরোয়া বিমান চলাচল বন্ধ থাকবে। সেইজন্য সব বিমানসংস্থাকে নির্দেশ দেওয়া হচ্ছে এমনভাবে সূচি বানানোর জন্য যাতে আগামীকাল রাত ১২টার মধ্যে সব বিমান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারে। কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে তা অবশ্য জানানো হয়নি। পণ্য বহনকারী বিমানকে এই নিষেধাজ্ঞার আওতা থেকে বাইরে রাখা হয়েছে। এর আগেই এক সপ্তাহের জন্য সব বিদেশি বিমানের অবতরণ নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্র। বিদেশ থেকে যাতে করোনা আক্রান্ত কোনও ব্যক্তি ভারতে আসতে না পারেন, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরোয়া বিমান চলাচল বন্ধ রাখার ক্ষেত্রে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কেজরিওয়ালের প্রস্তাব মোদী সরকার খারিজ করে দেয়। ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনের তরফে বলা হয় যে, রবিবার থেকে আপাতত সাত দিন কোনও ইন্টারন্যাশনাল ফ্লাইট ভারতে ঢুকবে না। কিন্তু ডোমেস্টিক ফ্লাইট চলবে। সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আবেদন করেন, কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে বাইরে থেকে সমস্ত বিমান আসা যেন অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ ডোমেস্টিক তথা ঘরোয়া পরিষেবাও যাতে বন্ধ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গে বিমান আসা স্থগিত রাখলে তবেই সংক্রমণের উৎস কার্যকরী ভাবে বন্ধ করে দেওয়া যাবে এবং প্রকৃত অর্থে বাংলায় লক ডাউন বাস্তবায়িত করা যাবে। কলকাতায় ইন্টারন্যাশনাল ফ্লাইট আসা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, কলকাতায় প্রথম যে দুটি পজিটিভ কেস ধরা পড়েছে তাঁরা দু’জনেই বাইরে থেকে সংক্রমণ নিয়ে রাজ্যে এসেছেন। শুধু ফ্লাইট নয়, পশ্চিমবঙ্গে দূরপাল্লার ট্রেন যাতে আর প্রবেশ না করে সেজন্য মুখ্য সচিব রাজীব সিনহা রেল মন্ত্রককেও চিঠি লিখেছিলেন। বাইরের রাজ্য থেকে বাংলায় এক্সপ্রেস বা মেল ট্রেন ঢোকা অবশ্য এখন বন্ধ হয়ে গিয়েছে। সেই সঙ্গে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বাইরের রাজ্য থেকে বাংলায় বাস আসাও বন্ধ করে দিয়েছে নবান্ন।

```