Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

উত্তরবঙ্গে বাড়ছে ভোটের উত্তাপ! ফের বাংলায় প্রধানমন্ত্রী, একইদিনে কোচবিহারে মোদী-মমতা

একই দিনে কোচবিহারে জোড়া জনসভা মোদী-মমতার।

উত্তরবঙ্গে বাড়ছে ভোটের উত্তাপ! ফের বাংলায় প্রধানমন্ত্রী, একইদিনে কোচবিহারে মোদী-মমতা

শেষ আপডেট: 31 March 2024 16:23

দ্য ওয়াল ব্যুরো: মাস দেড়েকের মধ্যে ফের রাজ্যে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার কোচবিহারে সভা করবেন তিনি। আর ওই একই দিনে কোচবিহারে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। 

ভোটের আগেই উত্তরবঙ্গে মহারণ! আগামী ৪ এপ্রিল একই দিনে কোচবিহারে জোড়া জনসভা মোদী-মমতার। মাথার আঘাত পাওয়ার পর রবিবার প্রথম লোকসভার ভোটের প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের পর আগামী ৩ এপ্রিল উত্তরবঙ্গ সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো। আর তারপর দিন অর্থাৎ ৪ এপ্রিল তাঁর কোচবিহারের মাথাভাঙায় জনসভা করার কথা রয়েছে। আর ওইদিনই কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। তাই চলতি সপ্তাহে উত্তরবঙ্গে যে ভোট প্রচারের পারদ তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য! 

লোকসভা ভোটে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। ভোট ঘোষণার আগেই আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসত ও শিলিগুড়ি রাজ্যে চারটি সভা করেছেন মোদী। বারাসতের সভার পর সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে আলাদা করে কথাও বলেন তিনি। যার মধ্যে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রও। এবার ভোটের দিনক্ষণ ঘোষণার পর ফের উত্তরবঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী। শুধু কোচবিহার নয়, ৭ মার্চ মোদীর জোড়া সভা রয়েছে উত্তরবঙ্গে। ওইদিন বালুরঘাট এবং জলপাইগুড়িতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী।

রাজ্যে প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। ওই দিন ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বিষয়টি মাথায় রেখেই এই তিন সভার আয়োজন করা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। কোচবিহারের রাসলীলা ময়দানে মোদীর প্রথম সভা অনুষ্ঠিত হবে। এরপর রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে সভা করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যাবেন জলপাইগুড়িতে। ওই দিন বিকাল চারটের সময় মোদীর সভা রয়েছে। 

অন্যদিকে, জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। কৃষ্ণনগরের মহুয়া মৈত্রর সমর্থনে সভা করতে গিয়ে রবিবার বিরোধীদের নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে এই কৃষ্ণনগরেও মোদীর সভা করার কথা রয়েছে। যদিও সেবিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। ইতিমধ্যে কৃষ্ণনগরের রাজমাতা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোন কথা বলেছেন মোদী। 


```