Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ভাড়াবাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ, বয়ফ্রেন্ড গ্রেফতার, বহরমপুরে ফিরল সুতপা কাণ্ডের স্মৃতি

বুধবার গভীর রাতে ভাড়া বাড়ির তিনতলা থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাড়িটিতে তরুণী তাঁর বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতেন।

ভাড়াবাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ, বয়ফ্রেন্ড গ্রেফতার, বহরমপুরে ফিরল সুতপা কাণ্ডের স্মৃতি

বহরমপুরকাণ্ডে ধৃত

শেষ আপডেট: 15 November 2024 18:55

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বহরমপুর শহরের চুয়াপাড়া এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল এক তরুণীর পচাগলা দেহ। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে তরুণীর বয়ফ্রেন্ডকে। শোরগোল ফেলা এই ঘটনায় গোটা বহরমপুর শহরে ফিরল সুতপা কাণ্ডের স্মৃতি। 

২০২২ সালের ২ মে ভরসন্ধ্যায় বহরমপুরের গোরাবাজারে একটি মেসের সামনে খুন হয়েছিলেন সুতপা চৌধুরী। বন্ধুর সঙ্গে সিনেমা দেখে মেসে ঢোকার সময় সুতপার উপরে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তারই প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে ক্ষতবিক্ষত করা হয়েছিল সুতপা। বহরমপুরের গার্লস কলেজের প্রাণিবিজ্ঞানের ছাত্রী ছিলেন সুতপা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ওই তরুণীর। পরবর্তীতে দোষী সাব্যস্ত হওয়া সেই ‘প্রেমিক’ সুশান্ত চৌধুরীকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেন বিচারক।

বহরমপুরের চুয়াপুরের এই ঘটনায় সুতপা কাণ্ডই ফের মনে করাল বহরমপুরের বাসিন্দাদের। পুলিশ জানিয়েছে বুধবার গভীর রাতে ভাড়া বাড়ির তিনতলা থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাড়িটিতে তরুণী তাঁর বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতেন। পুলিশের অনুমান, ওই তরুণীকে খুন করা হয়েছে। 

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তরুণীর বয়ফ্রেন্ডকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই  যুবককে হেফাজতে নিয়ে খুনের কারণ জানার চেষ্টা করা হবে। অভিযুক্ত যুবকের  বাড়ি লালগোলায়। মৃত  যুবতীর বাড়ি বেলডাঙায়। কাজের 
জন্য তারা বহরমপুর শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকত বলে জানা গেছে।


```