Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

স্কুলের পোশাকে পথের মাঝেই দুরন্ত জিমন্যাস্টিক দুই ছাত্র-ছাত্রীর, প্রশংসায় মুখর স্বয়ং নাদিয়া কোমানিচি!

দ্য ওয়াল ব্যুরো: পরনে তাদের স্কুল ইউনিফর্ম। পিঠে বইয়ের ব্যাগ। গলায় ঝুলছে আই কার্ডও। দৃশ্যতই, স্কুল থেকে বাড়ি ফিরছে বা স্কুলে যাচ্ছে তারা। আচমকাই সামনের ছেলেটি খানিকটা দৌড়ে এসে লাফ দিয়ে শূন্যে এক পাক ঘুরে, নিখুঁত কায়দায় মাটিতে ফিরল। তাকে দ

স্কুলের পোশাকে পথের মাঝেই দুরন্ত জিমন্যাস্টিক দুই ছাত্র-ছাত্রীর, প্রশংসায় মুখর স্বয়ং নাদিয়া কোমানিচি!

শেষ আপডেট: 30 August 2019 20:59

দ্য ওয়াল ব্যুরো: পরনে তাদের স্কুল ইউনিফর্ম। পিঠে বইয়ের ব্যাগ। গলায় ঝুলছে আই কার্ডও। দৃশ্যতই, স্কুল থেকে বাড়ি ফিরছে বা স্কুলে যাচ্ছে তারা। আচমকাই সামনের ছেলেটি খানিকটা দৌড়ে এসে লাফ দিয়ে শূন্যে এক পাক ঘুরে, নিখুঁত কায়দায় মাটিতে ফিরল। তাকে দেখেই সটান ভল্ট দিল পেছনের মেয়েটিও। একটি নয়, পরপর দু'টি। আচমকা দেখলে মনে হবে, কিছু বুঝে ওঠার আগেই সিনেমার কোনও দৃশ্য চলে গেল চোখের সামনে, এতই নিখুঁত তাদের জিমন্যাস্টিক। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং নাদিয়া কোমানিচি! রোমানিয়ার এই মহিলা জিমন্যাস্টকে জিমন্যাস্টিক দুনিয়ার সম্রাজ্ঞী বলা হতো এক সময়ে। পাঁচ বার অলিম্পিক্সে সোনা জিতেছেন তিনি। এখন অবসর নিয়েছেন, ৬০ বছর বয়স তাঁর। তিনি টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'দুর্দান্ত'! পরে কমেন্ট সেকশনে তিনি আরও প্রশংসা করেছেন এই ভিডিওটির। দেখুন সেই ভিডিও। https://twitter.com/i/status/1167115997075116039 নাদিয়া একা নন। ছেলে-মেয়ে দু'টির কীর্তি দেখে মুগ্ধ আপামর নেটিজেনরা। টুইটারে পাঁচ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। ভিডিওটি ঠিক কোথাকার, তা আপাত ভাবে বোঝা যায়নি। কিন্তু নেটিজেনদের কেউ কেউ বলছেন, এটা নাগাল্যান্ডে শ্যুট করা। নাদিয়া কোমানিচির পোস্ট করা সেই ভিডিও আবার রিটুইট করেছেন কিরেণ রিজিজু। লিখেছেন, "নাদিয়ার মতো ব্যক্তিত্বের এই ভিডিও শেয়ার করা অত্যন্ত গর্বের। বাচ্চাগুলির পরিচয় জানতে খুব ইচ্ছে করছে আমার।"

আরও পড়ুন:

https://www.four.suk.1wp.in/news-story-of-2-young-kolkata-gymnasts-who-became-celebrity-in-social-media/

```