Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

স্ত্রীর অভিযোগ, মধ্যপ্রদেশে ধর্মীয় স্বাধীনতা আইনে আটক স্বামী

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি মধ্যপ্রদেশে এক মহিলা অভিযোগ করেছিলেন, স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন তাঁর ওপরে অত্যাচার করছেন। তাঁকে উর্দু ও আরবি শিখতে চাপ দেওয়া হচ্ছে। এরপরে ওই ব্যক্তিকে মধ্যপ্রদেশের ধর্ম স্বতন্ত্রতা আইনে গ্রেফতার করা হয়

স্ত্রীর অভিযোগ, মধ্যপ্রদেশে ধর্মীয় স্বাধীনতা আইনে আটক স্বামী

শেষ আপডেট: 1 December 2020 05:49

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি মধ্যপ্রদেশে এক মহিলা অভিযোগ করেছিলেন, স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন তাঁর ওপরে অত্যাচার করছেন। তাঁকে উর্দু ও আরবি শিখতে চাপ দেওয়া হচ্ছে। এরপরে ওই ব্যক্তিকে মধ্যপ্রদেশের ধর্ম স্বতন্ত্রতা আইনে গ্রেফতার করা হয়েছে। এর আগে জানা যায়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে 'লাভ জেহাদ'-এর বিরুদ্ধে আইন আনা হবে। দক্ষিণপন্থীদের বক্তব্য, মুসলিম পুরুষরা পরিকল্পনা করে হিন্দু রমণীদের বিবাহ করে। এর মাধ্যমে তাঁরা কৌশলে হিন্দু মহিলাদের ধর্মান্তর করতে চায়। যদিও গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, চলতি আইনে লাভ জেহাদ বলে কিছু নেই। মধ্যপ্রদেশে যে মহিলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তিনি জন্মসূত্রে হিন্দু। ২০১৮ সালে তিনি বাড়ির অমতে ইরশাদ খান নামে এক ব্যক্তিকে বিবাহ করেন। শনিবার মহিলা বাবা-মায়ের কাছে ফিরে গিয়েছেন। পরে তিনি বলেন,   "ইরশাদ আমার ওপরে রোজ অত্যাচার করত। আমাকে উর্দু ও আরবি ভাষা শিখতে বলত। আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি। আর কখনও ফিরে যাব না। দু'বছর আগে ইরশাদকে বিয়ে করে ভুল করেছিলাম।" অন্যদিকে ভরত দুবে নামে এক উচ্চপদস্থ পুলিশ অফিসার বলেন, ইরশাদ পাল্টা অভিযোগ করেছেন, তাঁর স্ত্রীকে জোর করে বাপের বাড়িতে আটকে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলা তাঁর বাবা-মা সঙ্গে থানায় গিয়ে অভিযোগ করেন, ইরশাদের কাছে তিনি আর ফিরে যাবেন না। কারণ ইরশাদ রোজ তাঁর ওপরে অত্যাচার করতেন। এর পরে ধর্ম স্বতন্ত্রতা আইনে ইরশাদকে গ্রেফতার করা হয়। কিছুদিন আগে ভোপালে এক মহিলা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের কাছে অভিযোগ করেন, তাঁর স্বামী ধর্মীয় পরিচয় গোপন করে বিবাহ করেছেন। স্বামী যে মুসলিম তিনি বিবাহের আগে জানতেন না। এখন শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপরে অত্যাচার করছেন। তাঁকে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দিচ্ছেন। ভোপালের পুলিশ প্রধান ইরশাদ ওয়ালি বলেন, "অভিযোগকারিণীর কথা শুনে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা করেছে। অভিযুক্ত ব্যক্তি আত্মগোপন করেছেন।" মধ্যপ্রদেশে 'ধর্ম স্বতন্ত্রতা বিল ২০২০' নামে একটি খসড়া তৈরি করা হয়েছে। তাতে বলা হয়েছে ধর্মান্তরের উদ্দেশ্যে বিবাহ করলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। যে ধর্মগুরু এই ধরনের বিবাহ দেবেন, তাঁর জেল হবে পাঁচ বছর। ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে করলেও শাস্তি হবে।

```