Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

শিশু পাচার চক্রে জড়িত বাঙালি চিকিৎসক! মুম্বই পুলিশের হাতে গ্রেফতার উত্তরপাড়ার মহিলা

দুই শিশুকেও উদ্ধার করা হয়েছে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। 

শিশু পাচার চক্রে জড়িত বাঙালি চিকিৎসক! মুম্বই পুলিশের হাতে গ্রেফতার উত্তরপাড়ার মহিলা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 April 2025 21:38

দ্য ওয়াল ব্যুরো: আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের (Inter State Child Trafficking) তদন্তে রাজ্য থেকে গ্রেফতার এক মহিলা চিকিৎসক (Woman Doctor)! মুম্বই পুলিশ (Mumbai Police) বাংলায় অভিযান চালিয়ে উত্তরপাড়া থেকে ওই মহিলাকে গ্রেফতার করেছে। পাশাপাশি দুই শিশুকেও উদ্ধার করা হয়েছে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। 

মুম্বই পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে ওয়াডরা ট্রাক টার্মিনাল থানার পুলিশ শিশু পাচারের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করেছিল। তাঁদের জেরা করেই উঠে আসে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামের এই মহিলা চিকিৎসকের নাম। জানা যায় তিনি পশ্চিমবঙ্গের উত্তরপাড়ায় থাকেন। সেই প্রেক্ষিতেই রাজ্যের অভিযান চালিয়েছিল মুম্বই পুলিশ। 

মহিলার বাড়িতে হানা দিয়ে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সন্দেহে তাদের অন্য কোথাও পাচারের উদ্দেশেই আনা হয়েছিল। এরপরই ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়। তারপর শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে হেফাজতে নেয় মুম্বই পুলিশ। শনিবার ভোরে ধৃতকে মুম্বই নিয়ে যাওয়া হবে। মৌসুমী যেখানে থাকেন সেই জ্ঞানেন্দ্র এভিনিউ এলাকার বাসিন্দারা এই ঘটনায় হতবাক। 

মুম্বই পুলিশ জেনেছে, ওড়িশার একটি হাসপাতালে দাঁতের চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন ওই মহিলা চিকিৎসক। তবে এটা কতটা সত্যি যা যাচাই করছে পুলিশ। এছাড়াও তিনি আদতে কোনও চিকিৎসক কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 


```