Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ফেসবুকের সঙ্গে চুক্তির পরে চিনের জ্যাক মা-কে টপকে এশিয়ার এক নম্বর ধনী মুকেশ অম্বানী

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই মুকেশ অম্বানীর সংস্থা জিও প্ল্যাটফর্ম লিমিটেডে ৪৪ হাজার কোটি টাকা লগ্নি করেছেন ফেসবুকের মালিক মার্ক জুকেরবার্গ। তারপরেই রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে হু হু করে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মুকেশ অম্বানীর সম্

ফেসবুকের সঙ্গে চুক্তির পরে চিনের জ্যাক মা-কে টপকে এশিয়ার এক নম্বর ধনী মুকেশ অম্বানী

শেষ আপডেট: 23 April 2020 07:30

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই মুকেশ অম্বানীর সংস্থা জিও প্ল্যাটফর্ম লিমিটেডে ৪৪ হাজার কোটি টাকা লগ্নি করেছেন ফেসবুকের মালিক মার্ক জুকেরবার্গ। তারপরেই রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে হু হু করে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ। গত বুধবার তাঁর সম্পদের পরিমাণ হয়েছে ৪৯২০ কোটি ডলার। অর্থাৎ প্রায় ৪ লক্ষ কোটি টাকা। এর ফলে চিনের জ্যাক মা-কে ছাপিয়ে মুকেশ ফের হলেন এশিয়ার ধনীতম ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ জ্যাক মা-র চেয়ে ২৪ হাজার কোটি টাকার বেশি। ব্লুমবার্গস বিলিওনেয়ার ইনডেক্স থেকে একথা জানা গিয়েছে। ২০১৪ সালে হোয়াটস অ্যাপ কিনে নিয়েছিল ফেসবুক। তারপরে কিনল জিও প্ল্যাটফর্মের ১০ শতাংশ। বুধবারের আগে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারের মালিক মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ কমেছিল ১৪০০ কোটি ডলার। অন্যদিকে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের মালিক জ্যাক মা-র সম্পত্তি মঙ্গলবার কমেছে ১০০ কোটি ডলার। তাঁর সংস্থা করোনা মোকাবিলায় হু-কে দান করেছে ১০ কোটি মুখোশ। জিও-র ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মুকেশ বলেছেন, “ভারতের সর্বত্র যাতে ডিজিট্যাল প্রযুক্তি ব্যবহৃত হয় সেজন্য আমি ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ দায়বদ্ধ।” পরে মুকেশ বলেন, ভারতের ২৩ টি সরকারি ভাষায় এখন হোয়াটস অ্যাপ শব্দটি স্থান পেয়েছে। ভারতে এখন স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। আগের চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ অনলাইন পেমেন্ট ও ই-কমার্সে অভ্যস্ত হয়ে উঠেছেন। জিও ইনফোকম এখন স্মার্টফোনের বাজারে প্রতিযোগীদের ফেলে এগিয়ে গিয়েছে বেশ কিছুদূর। এই অবস্থায় জিও-র অংশীদার হয়ে জুকেরবার্গ ভারতে তাঁর ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি। এখানে বাজার দখলের জন্য ঝাঁপিয়েছে অ্যামাজন, অ্যাপেল, মাইক্রোসফট এবং গুগলের আলফাবেট। ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫ কোটি। হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি। কিছুদিন আগে ভারতের ধনীতম ব্যক্তিদের নিয়ে একটি বই লিখেছিলেন জেমস ক্র্যাবট্রি। বইয়ের নাম ‘দি বিলিওনেয়ার রাজ’। তিনি বলেছেন, ফেসবুক ও জিও-র ডিল স্পষ্ট করে দেয়, কেউ যদি ভারতে প্রযুক্তির বাজারে বড় অঙ্কের বিনিয়োগ করতে চায়, তাহলে মুকেশ অম্বানীকে তাকে খুশি রাখতেই হবে।

```