Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নয়াদিল্লির রাজপথের নামও বদলে দিল মোদী সরকার! ইতিহাস মুছে যাবে কি

দ্য ওয়াল ব্যুরো: ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। সেই দেশের রাজধানীর প্রাণকেন্দ্রের পথের নাম রাজপথ থাকবে কেন? মোদী সরকার (Modi Government) এবার সেই রাজপথের নাম পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু করে দিল। নতুন নাম হবে 'কর্তব্যপথ' (Ka

নয়াদিল্লির রাজপথের নামও বদলে দিল মোদী সরকার! ইতিহাস মুছে যাবে কি

শেষ আপডেট: 5 September 2022 15:31

দ্য ওয়াল ব্যুরো: ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। সেই দেশের রাজধানীর প্রাণকেন্দ্রের পথের নাম রাজপথ থাকবে কেন? মোদী সরকার (Modi Government) এবার সেই রাজপথের নাম পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু করে দিল। নতুন নাম হবে 'কর্তব্যপথ' (Kartavya Path)! এমন অবস্থা দেখে অনেকেরই প্রশ্ন, দেশ থেকে কি তবে এবার ইতিহাস মুছে যাবে? ইতিমধ্যেই বহু কিছুর নাম পরিবর্তনের ফলে 'ইতিহাস' বিলুপ্ত হতে বসেছে। যেমন রেসকোর্সের নাম পরিবর্তন থেকে নৌসেনার পতাকার রূপ বদল! সম্প্রতি আবরণ উন্মোচন হয়েছে নতুন সংসদ ভবনের মাথায় যে জাতীয় প্রতীক বসবে অশোক স্তম্ভের। তবে তার ছবি ঘিরে কম বিতর্ক হয়নি। মূল অশোক স্তম্ভের সঙ্গে তার ফারাক বিস্তর। তখনও 'ইতিহাস বিলুপ্তি'র প্রশ্ন মনে জেগেছিল অনেকেরই।

ব্রিটিশ জমানার ঔপনিবেশিকতার ছায়া মুছে ফেলার কথা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। চলতি বছরে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদী বারংবার, ঔপনিবেশিক মানসিকতার সঙ্গে সম্পর্কিত প্রতীকগুলি বিলুপ্ত করার উপর জোর দিয়েছিলেন।

সেই কথা মতোই কেন্দ্র সরকার ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি নৌবাহিনী দেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তের উদ্বোধনের দিনই নিজেদের পতাকা পরিবর্তন করেছিল। এছাড়া রেসকোর্স, দিল্লির যে পথের ওপর প্রধানমন্ত্রীর বাসভবন সেই রাস্তার নামও পরিবর্তন হয়ে গেছে। নতুন নাম লোককল্যাণ মার্গ।

এবার পালা রাজপথের নাম পরিবর্তনের। দিল্লির নেতাজির মূর্তি থেকে সেন্ট্রাল ভিস্তা লনের নাম হবে এবার 'কর্তব্যপথ'! সরকারি সূত্রে খবর, আগামী ৭ সেপ্টেম্বর এই নাম পরিবর্তনের বিষয়ে আলোচনার জন্য নয়া দিল্লি মিউনসিপ্যালিটি কর্পোরেশন এক বিশেষ বৈঠকে বসেছে। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশ থেকে রাজতান্ত্রিক শব্দটি বিদায় নিয়েছে বহুযুগ আগে। যদিও এখনও 'মন্ত্রী' রয়ে গেছে, তবুও রাজত্ব বা রাজা বিষয়টা আর নেই। ব্রিটিশ শাসনকালেও তাও কোথাও কোথাও 'রাজা' থাকলেও স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে সেসবও বিলুপ্ত হয়েছে। তবে মোদী সরকার ঔপনিবেশিক মানসিকতা দূর করার পথ হিসেবে যেভাবে নাম পরিবর্তনের নীতি অবলম্বন করছে তাতে ইতিহাসবিদরা আশঙ্কা করছেন, দেশে আর কোনও ইতিহাস থাকবে তো!

দেশের ‘সবচেয়ে বড়’ গাড়ি চোর গ্রেফতার! অটোচালক থেকে কোটিপতি, অনিলের জীবন যেন গল্প


```