Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

তিস্তাদের গ্রেফতারিতে রাষ্ট্রপুঞ্জের মন্তব্যকে অনভিপ্রেত বলল ভারত

দ্য ওয়াল ব্যুরো: তিস্তা সেতলাবাদদের (Teesta Setalvad) গ্রেফতারির নিন্দা করে বিবৃতি দিয়েছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষা সম্পর্কিত শাখা। আজ ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) রাষ্ট্রপুঞ্জের ওই বিবৃতির তীব্র বিরোধিতা কর

তিস্তাদের গ্রেফতারিতে রাষ্ট্রপুঞ্জের মন্তব্যকে অনভিপ্রেত বলল ভারত

শেষ আপডেট: 29 June 2022 09:43

দ্য ওয়াল ব্যুরো: তিস্তা সেতলাবাদদের (Teesta Setalvad) গ্রেফতারির নিন্দা করে বিবৃতি দিয়েছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষা সম্পর্কিত শাখা। আজ ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) রাষ্ট্রপুঞ্জের ওই বিবৃতির তীব্র বিরোধিতা করল। তারা বলেছে, তিস্তাদের গ্রেফতারি ভারতের নিজস্ব বিচার ব্যবস্থার বিষয়। রাষ্ট্রপুঞ্জের সংস্থার এই বিষয়ে মন্তব্য অনভিপ্রেত।

সমাজকর্মী তিস্তা ও দুই প্রাক্তন পুলিশ কর্তাকে গ্রেফতারের বিরুদ্ধে দেশে বড় ধরনের প্রতিবাদের মুখে পড়েছে দিল্লি ও গুজরাতের বিজেপি সরকার।

গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদী (Narendra Modi) যুক্ত বলে অভিযোগ করে হওয়া মামলার পিছনে তিস্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্ট গত সপ্তাহে দেওয়া রায়ে তিস্তা সেতলাবাদদের এনজিও-র ভূমিকা খতিয়ে দেখতে বলে। পর দিনই গুজরাত পুলিশ গ্রেফতার করে তিস্তাকে।

ওই ঘটনায় শুধু রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনই নয়, প্রতিবাদ জানিয়েছে দেশি-বিদেশি বহু সংগঠন। সরব হয়েছে একাধিক বিরোধী দলও।

ওদের ক্ষীর খাওয়ান আর তিস্তা-জুবেইরদের জেলে ভরেন: বিজেপিকে তোপ মমতার


```