Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

প্রেমিকার সঙ্গে করওয়া চৌথের কেনাকাটা করছিলেন স্বামী, দেখতে পেয়ে দুজনকেই বেদম পেটালেন স্ত্রী!

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে স্ত্রী রয়েছে, তা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে দিব্যি প্রেমে মজেছিলেন স্বামী। সে প্রেমের মহিমা এমনই, যে, করওয়া চৌথের (Karwa Chauth) কেনাকাটার জন্য স্ত্রীর বদলে প্রেমিকার সঙ্গেই বেরিয়েছিলেন স্বামী (shopping with girlfri

প্রেমিকার সঙ্গে করওয়া চৌথের কেনাকাটা করছিলেন স্বামী, দেখতে পেয়ে দুজনকেই বেদম পেটালেন স্ত্রী!

শেষ আপডেট: 14 October 2022 06:16

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে স্ত্রী রয়েছে, তা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে দিব্যি প্রেমে মজেছিলেন স্বামী। সে প্রেমের মহিমা এমনই, যে, করওয়া চৌথের (Karwa Chauth) কেনাকাটার জন্য স্ত্রীর বদলে প্রেমিকার সঙ্গেই বেরিয়েছিলেন স্বামী (shopping with girlfriend)। কিন্তু স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ে গেলেন তিনি। পরকীয়ার ফল হল মারাত্মক! প্রকাশ্যেই স্বামীকে বেধড়ক মারলেন স্ত্রী (beaten up by wife)। প্রেমিককে বাঁচাতে গিয়ে মার খেয়ে গেলেন প্রেমিকাও!

ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। জানা গেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটেছে ওই কাণ্ড। পুলিশ সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে কয়েকদিন আগেই ঝামেলা হয়েছিল ওই ভদ্রলোকের। তারপর থেকেই বাপের বাড়িতে থাকছিলেন মহিলা। সম্প্রতি করওয়া চৌথের কেনাকাটার জন্য বাপের বাড়ির কয়েকজন আত্মীয়ের সঙ্গে বাজারে গিয়েছিলেন স্ত্রী। সেখানেই দেখা হয়ে যায় স্বামীর সঙ্গে। তিনিও শপিং করতেই এসেছিলেন। তবে তিনি একা নন, সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকাও।

https://twitter.com/SuboSrivastava/status/1580661078228291584?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1580661078228291584%7Ctwgr%5E44dae92c2fc14e661072ef11188af4aba4bde030%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fstory%2Fman-shopping-with-girlfriend-on-karwa-chauth-caught-wife-ghaziabad-thrashed-video-2285126-2022-10-14

ব্যস, আর দেখে কে! দোকানের সামনে দাঁড়িয়েই স্বামীকে উত্তম মধ্যম দিতে শুরু করেন স্ত্রী ও তাঁর আত্মীয়রা। দোকানদারকেও চিত্কার করে বলতে শোনা যায়, 'বাইরে, বাইরে!' অর্থাৎ কিনা, যা ঝামেলা, তা যেন দোকান থেকে দূরে গিয়ে মেটানো হয়। কিন্তু কে কার কথা শোনে! প্রেমিককে স্ত্রীর হাত থেকে বাঁচাতে গিয়ে চড় থাপ্পড় খেয়ে যান প্রেমিকাও। পুরো ঘটনা ক্যামেরাবন্দি করে রাখেন আশেপাশের কেউ। তারপর তা পোস্ট করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

ঘটনার পর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সার্কল অফিসার অংশু জৈন।


```