Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আত্মীয়ার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল, নাবালক ছেলেকে মেরেই ফেলল বাবা

দ্য ওয়াল ব্যুরো: বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল নাবালক পুত্র। পরকীয়ার কথা গোপন রাখতে ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বাবা। নাবালক ছেলের হাত কেটে শ্বাসরোধ করে তাকে খুন কর

আত্মীয়ার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল, নাবালক ছেলেকে মেরেই ফেলল বাবা

শেষ আপডেট: 10 December 2022 14:00

দ্য ওয়াল ব্যুরো: বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল নাবালক পুত্র। পরকীয়ার কথা গোপন রাখতে ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বাবা। নাবালক ছেলের হাত কেটে শ্বাসরোধ করে তাকে খুন করল ৪৫ বছর বয়সি এক ব্যক্তি (Man Caught With Lover Kills Son)।

ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দেওয়াস জেলার বাঙ্গারদা গ্রামে। শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ৩৫ বছর বয়সি এক আত্মীয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সোমবার দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ওই ব্যক্তির ১৫ বছর বয়সি ছেলে। এরপরেই ছেলের দুই হাত কুপিয়ে কেটে ফেলে অভিযুক্ত। কাটা হাতগুলি সে একটি ৪০০ ফুট গভীর কুয়োতে ফেলে দেয়। তারপর ছেলেকে শ্বাসরোধ করে খুন করে একটি মাঠের পাশে ঝোপের মধ্যে দেহটি ফেলে দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় নাবালকের হাত কাটা দেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। ঘটনায় প্রাথমিকভাবে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পুলিশ। এরপর মৃত কিশোরের বাবাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। যখন প্রশ্ন করা হয়, ছেলে নিখোঁজ থাকা সত্ত্বেও তিনি থানায় জানাননি কেন, তখন পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে ছেলেকে খুন করার কথা স্বীকার করে ওই ব্যক্তি।

এরপরেই অভিযুক্ত ব্যক্তি ও তার প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ওই আত্মীয়ার সঙ্গে গত ৫ বছর ধরে অবৈধ সম্পর্ক (illicit relationship) ছিল অভিযুক্তের। এতদিন কেউ কিছু না জানতে পারায় সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ছেলে জেনে ফেলার পরেই মরতে হল তাকে।

প্রশ্ন ফাঁস হবে কে বলল? ‘গন্ডগোলের আশঙ্কার’ মধ্যে রবিবার টেট দেবে পর্ষদ, সরকারও


```