Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

করোনা-বিপত্তি! প্রকাশ্যে হেঁচে ফেলার অপরাধে মার খেতে হল মোটরবাইক আরোহীকে

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের ভয়ে এবার ঘটে গেল হিংসাত্মক ঘটনা। বাইকে করে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে হেঁচে ফেলার অপরাধে রীতিমতো মারধর হল এক ব্যক্তিকে! বৃহস্পতিবার মহারাষ্ট্রের কোলাপুরের এই ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জ

করোনা-বিপত্তি! প্রকাশ্যে হেঁচে ফেলার অপরাধে মার খেতে হল মোটরবাইক আরোহীকে

শেষ আপডেট: 20 March 2020 02:51

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের ভয়ে এবার ঘটে গেল হিংসাত্মক ঘটনা। বাইকে করে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে হেঁচে ফেলার অপরাধে রীতিমতো মারধর হল এক ব্যক্তিকে! বৃহস্পতিবার মহারাষ্ট্রের কোলাপুরের এই ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, গুজরি এলাকা দিয়ে মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎই অন্য এক মোটরবাইক আরোহী তাঁর পাশে এসে বলতে থাকেন, খোলা জায়গায় মুখে হাত চাপা না দিয়ে কেন হাঁচছেন ওই ব্যক্তি! এতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে বলে অভিযোগ তোলেন তিনি! এই নিয়ে কথা কাটাকাটি এগোতে থাকলে এক সময়ে হেঁচে ফেলা ব্যক্তিকে মেরে বসেন অন্যজন। সাথে সাথে ভিড় জমে যায় পথে। গাড়ি থেকে যায় আশপাশে, ট্র্যাফিক জ্যাম তৈরি হয়। পুলিশ জানিয়েছে, কোনও অভিযোগ দায়ের হয়নি এই ঘটনায়। দেখুন ভিডিও। https://www.facebook.com/Sinworldnews/videos/2264074687222871/?v=2264074687222871&external_log_id=d3f76024d7dc6d26ca73f3421bf67788&q=Man%20Beaten%20Up%20For%20Sneezing%20In%20Public%20In%20Maharashtra সারা বিশ্বজুড়ে চরম আতঙ্কের একমাত্র কারণ হয়ে উঠেছে করোনাভাইরাস। গত বছরের শেষে চিন থেকে শুরু হওয়া এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন প্রায় ৯ হাজার মানুষ। আক্রান্ত ২ লক্ষ ২০ হাজার জন। ভারতেও ঢুকে পড়েছে এই ভাইরাস। রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে এ দেশে। অসুস্থ ১৮৩ জন। এই অবস্থায় আশঙ্কা বাড়ছে মানুষের মধ্যে। জ্বর-কাশি হলেই ভয় পেয়ে যাচ্ছেন অনেকে। যেহেতু হাঁচি-কাশি-কফের মাধ্যমে এই ভাইরাসটির সংক্রমণ ঘটে, তাই এই বিষয়গুলি নিয়ে সকলেই অতিরিক্ত সতর্ক। এই অবস্থায় মুখে হাত চাপা না দিয়ে হেঁচে ফেলায় বিপদে পড়ে গেছেন ওই যুবক।

```