Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সারাদিন স্মার্ট ফোনে মগ্ন, শাস্তি দিতে মেয়েকে আগুনে পোড়ালেন বাবা!

দ্য় ওয়াল ব্য়ুরো: সারাদিন স্মার্ট ফোনে কথা, চ্য়াটিং । বারবার মানা করার পরও কথা শুনত না মেয়ে । তা বলে মেয়েকে এত বড় শাস্তি! ফোন থেকে মেয়েকে দূরে রাখতে  মেয়ের গায়ে আগুন লাগিয়ে  দিল বাবা। ঘটনাটি মহারাষ্ট্রের পালঘরের। সোমবার মাঝ রাতে অগ্নিদগ্ধ

সারাদিন স্মার্ট ফোনে মগ্ন, শাস্তি দিতে মেয়েকে আগুনে পোড়ালেন বাবা!

শেষ আপডেট: 31 December 2018 18:30

দ্য় ওয়াল ব্য়ুরো: সারাদিন স্মার্ট ফোনে কথা, চ্য়াটিং । বারবার মানা করার পরও কথা শুনত না মেয়ে । তা বলে মেয়েকে এত বড় শাস্তি! ফোন থেকে মেয়েকে দূরে রাখতে  মেয়ের গায়ে আগুন লাগিয়ে  দিল বাবা। ঘটনাটি মহারাষ্ট্রের পালঘরের। সোমবার মাঝ রাতে অগ্নিদগ্ধ অবস্থায় নাবালিকাকে মুম্বইয়ে আনা হয়, ঘটনার কিছুক্ষণের মধ্যেই বাবা মহম্মদ মানসুরিকে গ্রেফতার করে পুলিশ ।  গোটা ঘটনায় একটুও অনুতপ্ত নয় সে, পুলিশ সূত্রে খবর, জেরায় নিজের দোষ স্বীকার করলেও মহম্মদের চোখেমুখে ছিল না অপরাধবোধ । জেরায়  মহম্মদ মানসুরির স্বীকারোক্তি, অনেকদিন ধরে মেয়ের উপর রাগ জমে ছিল তার । রাগের কারণ স্মার্ট ফোন । কোনওভাবেই নাবালিকা মেয়েকে স্মার্ট ফোন থেকে দূরে রাখা যাচ্ছিল না ।পড়াশোনা ছেড়েই ফোনে ডুবে থাকে সে, বাড়ির  কারোর কথাই কানে নিত না । গতকাল সেই নিয়ে মেয়েকে বকাবকি করা হয়, বাবার মুখেমুখে তর্ক করে মেয়েও । তখনই রাগের ঠেলায় মেয়ের গায়ে  কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় মহম্মদ । সেই সময় ঘরে ছিলেন না তরুণীর মা ও অন্য়ান্য় সদস্য়রা । সমাজকে আলো দেখাতেই আসছে আমিরের ‘রুবারু রোশনি’ অগ্নিদগ্ধ তরুণীকে প্রতিবেশীরা উদ্ধার করে । মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় । তরুণীর শরীরের সত্তর শতাংশ পুড়ে গিয়েছে বলে জানাচ্ছেন ডাক্তাররা । আপাতত তার অবস্থা আশঙ্কাজনক । স্মার্ট ফোনে আসক্তি সমাজের বড় সমস্য়া । তা বলে সেই সমস্য়ার সমাধান এতটা প্রাণঘাতী  হতে পারে তা পুলিশেরও ভাবনার বাইরে । মহম্মদ মানসুরির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে, খুব তাড়াতাড়ি তাকে আদালতে তোলা হবে । আরও পড়ুন-
https://www.four.suk.1wp.in/from-today-gujarat-students-to-answer-roll-call-with-jai-hind-jai-bhara/

```