Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

চেন্নাই পৌঁছে করুণানিধিকে শেষ শ্রদ্ধা মমতার, শেষকৃত্যে কি থাকবেন?

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই পৌঁছে ডিএমকে প্রধান করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থা সংকটজনক শুনেই নবান্ন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন মমতা। সন্ধে ৬টা ১০

চেন্নাই পৌঁছে করুণানিধিকে শেষ শ্রদ্ধা মমতার, শেষকৃত্যে কি থাকবেন?

শেষ আপডেট: 7 August 2018 19:19

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই পৌঁছে ডিএমকে প্রধান করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থা সংকটজনক শুনেই নবান্ন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন মমতা। সন্ধে ৬টা ১০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করুণানিধি। টুইট করে মমতা লেখেন "ভারতবর্ষ হারাল তার অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে। আর তামিলনাড়ুর মানুষ হারাল পিতৃতুল্য একজনকে।" বুধবার প্রয়াত ডিএমকে সুপ্রিমোর শেষকৃত্যে তৃণমূল সুপ্রিমো থাকবেন কিনা তা এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ ইতিমধ্যেই বিষয়টি আদালতে যাবে বলে জানা গিয়েছে। করুণানিধির পুত্র স্ট্যালিন সহ পরিবারের ইচ্ছে মেরিনা বিচেই শেষকৃত্য হোক করুণানিধির। সরকার রাজি না হওয়ায় মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে পারিবার। সরকারের তরফে বলা হয়েছে, আন্নার স্মৃতিসৌধের পাশে প্রয়াত নেতাকে সমাধিস্থ করা যাবে না। মাদ্রাজ হাইকোর্টে এই বিষয়ে একাধিক মামলা বকেয়া রয়েছে। অনেক আইনি জটিলতাও পার করতে হবে। কাজেই, মেরিনা বিচের বদলে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী সি রাজাগোপালাচারী এবং কে কামরাজের স্মৃতিসৌধের পাশে করুণানিধিকে সমাধিস্থ করা যাবে। এই জটিলতা পেরিয়ে কখন প্রয়াত নেতার শেষকৃত্য হবে তার ঠিক নেই। কিন্তু মুখ্যমন্ত্রীকে বুধবারই রাজ্যে ফিরতে হবে। ৯অগস্ট ভারত ছাড়ো দিবসে ঝাড়গ্রামে সভা করার কথা তাঁর। বুধবারই ঝাড়গ্রাম যাবেন তিনি।

```