Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, দিল্লি সফর পিছোলেন মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার যাওয়ার সম্ভাবনা

এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে প্রবল কৌতূহল রাজ্য তথা জাতীয় রাজনৈতিক মহলে। জানা গেছে, এসআইআর প্রক্রিয়ার ফলে যাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে দাবি, সেই পরিবারগুলির প্রতিনিধিদের নিয়ে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। 

বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, দিল্লি সফর পিছোলেন মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার যাওয়ার সম্ভাবনা

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 January 2026 11:53

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সিঙ্গুরে (Singur) সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই তাঁর দিল্লি সফরে যাওয়ার কথা ছিল। তবে সূত্রের খবর, সেই সফর একদিনের জন্য পিছিয়ে দিয়েছেন তিনি। এদিন সকালে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু (Ajit Pawar News) হয়েছে বিমান দুর্ঘটনায় (Ajit Pawar Plane Crash)। সেই খবর পাওয়া মাত্রই দিল্লি সফর পিছোনোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্র মারফৎ জানা গেছে।

এসআইআর (West Bengal SIR) আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর (Mamata Banerjee Delhi Tour) নিয়ে প্রবল কৌতূহল রাজ্য তথা জাতীয় রাজনৈতিক মহলে। জানা গেছে, এসআইআর প্রক্রিয়ার ফলে যাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে দাবি, সেই পরিবারগুলির প্রতিনিধিদের নিয়ে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। তবে আপাতত বুধবার তাঁর দিল্লি সফর বাতিল হয়েছে বলেই খবর। সব ঠিক থাকলে বৃহস্পতিবার তিনি দিল্লি যাবেন। প্রসঙ্গত, বুধবার সকালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দিল্লি রওনা হওয়ার কথা ছিল। তিনিও যাননি বলেই খবর। বৃহস্পতিবারই অভিষেকের দিল্লি যাওয়ার কথা রয়েছে। সেটা এখনও অপরিবর্তিত।

এর আগে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) প্রতিনিধি দল নিয়ে দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার (ECI) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে বৈঠক করে এসেছেন। সেই বৈঠকের পরই এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের আপত্তি আরও স্পষ্ট হয়। দলীয় নেতৃত্বের দাবি, সংশোধনের নামে বহু ক্ষেত্রে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই বিষয়টি নিয়ে সরব। এক জনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তৃণমূল সূত্রের দাবি, দিল্লি সফরে গেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও আরও তীব্র রাজনৈতিক আক্রমণ শানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। ‘শুনানির’ নামে পরিচিত যে প্রক্রিয়ায় বহু নাগরিক সমস্যার মুখে পড়ছেন, তারও প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা তিনি ঘনিষ্ঠ মহলে স্পষ্ট করেছেন।

প্রসঙ্গত, বুধবার সকালে মুম্বই থেকে বারামতীর পথে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অজিত পাওয়ার। জানা গেছে, লিয়ারজেট ৪৫ মডেলের বিমানটি মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ান শুরুর প্রায় এক ঘণ্টা পর অবতরণের চেষ্টা চলাকালীন আচমকাই সমস্যার মুখে পড়ে বিমানটি। মুহূর্তের মধ্যেই সেটি ভেঙে পড়ে (Ajit Pawar News) এবং দাউদাউ করে জ্বলতে শুরু করে। দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ।


```