Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

BGBS 2025: বাণিজ্য সম্মেলন থেকে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে, আর যা বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী যা বলেছেন, দেখে নেওয়া যাক এক নজরে

BGBS 2025: বাণিজ্য সম্মেলন থেকে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে, আর যা বললেন মুখ্যমন্ত্রী

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন

শেষ আপডেট: 5 February 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে কলকাতায় শুরু হল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। (BGBS2025)। এই সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন জানিয়েছেন, এখনও পর্যন্ত বাণিজ্য সম্মেলন থেকে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। সেই বিনিয়োগের অর্থে কিছু কাজ এগিয়েছে। বাকিটা বাস্তবায়ণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

মুখ্যমন্ত্রী যা বলেছেন, দেখে নেওয়া যাক এক নজরে (Bengal Global Business Summit 2025 Highlights) –

•    ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ: ইতিমধ্যেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে।
•    বিজিবিএস প্রয়োজনীয়তা: "অনেকে বলে কেন এই সম্মেলন? আমি বলি একশো বার করব, কারণ এতে রাজ্যের ভবিষ্যৎ তৈরি হবে।"
•    বিজেপি-সিপিএম-কংগ্রেসকে কটাক্ষ: "১৩ টাকাও বিনিয়োগ হয়নি"—এই অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ, বিরোধীদের কাছে নয়।"

•    পূর্ব ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে: বাংলা ব্যবসার এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।
•    শিল্প-বান্ধব পরিবেশ: "আগে ঘেরাও, স্ট্রাইক হতো, এখন একদিনের জন্যও শ্রমদিবস নষ্ট হয় না।"
•    অর্থনৈতিক বৃদ্ধি: রাজ্যের জিএসডিপি ৩.৯৩ গুণ বেড়েছে, মূলধন খাতে খরচ ১৩.৮৫ গুণ বৃদ্ধি পেয়েছে।
•    মহিলাদের ক্ষমতায়ণ: সংসদে তৃণমূলের মহিলা প্রতিনিধির সংখ্যা ৩৯.৫%—যা দেশের সর্বোচ্চ।
•    ল্যান্ড ব্যাঙ্ক: শিল্প স্থাপনের জন্য ৫,০০০ একর জমি রয়েছে, বেসরকারি সংস্থা যাতে শিল্পতালুক তৈরি করতে পারে, তার জন্য নীতি তৈরি করেছি। এখন রাজ্যে ২০০ টা শিল্প তালুক রয়েছে।
•    এমএসএমই বৃদ্ধি: রাজ্যে ৯০ লক্ষ এমএসএমই রয়েছে, যেখানে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে।
•    বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি: "আগে লোডশেডিং হতো, এখন এক মুহূর্তও বিদ্যুৎ বিভ্রাট হয় না।"
•    পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ: সরকার ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে, জিন্দাল গ্রুপ ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।
•    নতুন বিনিয়োগ কমিটি: "নিউ স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি" তৈরি হচ্ছে, যাতে বিনিয়োগ দ্রুত অনুমোদন পায়।
•    চা পর্যটন: চা বাগান এলাকায় পর্যটনের জন্য ৩০% জমি বরাদ্দ করা হয়েছে।
•    ডেটা ও এক্সপোর্ট পলিসি: নতুন নীতির মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও রফতানি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা।
•    দেউচা পাচামি কয়লাখনি: আগামীকাল থেকেই কয়লা উত্তোলন শুরু হবে, যা আগামী ১০০ বছরের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে এবং লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করবে।
•    বেঙ্গল সিলিকন ভ্যালি: ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, ৭৫ হাজার চাকরি তৈরি হয়েছে, বর্তমানে ২,৮০০ আইটি সংস্থা কাজ করছে।
•    বিশ্বের তৃতীয় বৃহত্তম সেমিকন্ডাক্টর প্রকল্প: কলকাতায় সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি হতে চলেছে।
•    পর্যটন শিল্প: গত বছর বাংলায় ১৯ কোটি পর্যটক এসেছেন, এই খাতে ৫-৭ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা।
•    চাকরির সুযোগ: বিনিয়োগের মাধ্যমে রাজ্যের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
•    টাটা সন্স-এর নতুন পরিকল্পনা: এন চন্দ্রশেখরনের সঙ্গে আলোচনা হয়েছে, কলকাতা থেকে ইউরোপে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনা বিবেচনায়।

শেষে মুখ্যমন্ত্রীর বার্তা—"বাংলায় আসুন, বাংলায় বিনিয়োগ করুন, বাংলা আপনার সুইট হোম। বাংলা আপনাকে খালি হাতে ফেরাবে না।"


```