Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য ডাক এনসিপিকে, সময় দেওয়া হল সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যায় শোনা গিয়েছিল, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী মহারাষ্ট্রে শিবসেনাকে সমর্থন করতে রাজি হয়েছেন। তারা এখন সরকার গড়তে চলেছে। কিন্তু রাতের দিকে জানা যায়, এখনও শিবসেনাকে সমর্থন করা নিয়ে দ্বিধায় আছে কংগ্রেস। এই পরিস

মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য ডাক এনসিপিকে, সময় দেওয়া হল সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত

শেষ আপডেট: 12 November 2019 04:26

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যায় শোনা গিয়েছিল, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী মহারাষ্ট্রে শিবসেনাকে সমর্থন করতে রাজি হয়েছেন। তারা এখন সরকার গড়তে চলেছে। কিন্তু রাতের দিকে জানা যায়, এখনও শিবসেনাকে সমর্থন করা নিয়ে দ্বিধায় আছে কংগ্রেস। এই পরিস্থিতিতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে গরিষ্ঠতা প্রমাণের জন্য রাজ্যপালের থেকে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছিলেন। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁকে বাড়তি সময় দিতে অস্বীকার করছেন। তার বদলে তিনি সরকার গড়ার জন্য আহ্বান জানিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে। গরিষ্ঠতা প্রমাণের জন্য শরদ পওয়ারের দলকে সময় দেওয়া হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত। একটি সূত্রে শোনা যায়, সোমবার উদ্ধব ঠাকরে বেশ কয়েকবার সনিয়া গান্ধীকে ফোন করেন। তিনি কংগ্রেসের সমর্থন চান। কিন্তু কংগ্রেস সভানেত্রী স্পষ্ট কোনও আশ্বাস দেননি। তিনি উদ্ধবকে বলেছেন, আপনাকে পরে ফোন করব। তার আগে সোমবার সকালে শিবসেনা আনুষ্ঠানিকভাবে এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। মোদী মন্ত্রিসভায় একমাত্র শিবসেনা মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত পদত্যাগ করেন। তা সত্ত্বেও মতাদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকা শিবসেনাকে সমর্থন করা নিয়ে সোমবার রাত অবধি সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। মঙ্গলবার বেলা ১১ টার সময় বৈঠকে বসবে এনসিপি। প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এদিন শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন। সরকার গঠন করা নিয়ে আলোচনা হবে। তবে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথমত কংগ্রেস ও এনসিপি সরকার গঠনে উৎসাহ দেখায়নি। দ্বিতীয়ত দুই দলের সরকার গড়ার মতো গরিষ্ঠতাও নেই। সোমবার সন্ধ্যায় উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে শিবসেনার একটি প্রতিনিধি দল নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। কিন্তু কোনও দলের সমর্থনের চিঠি দেখাতে পারেননি তাঁরা। এদিকে শিবসেনার একার সরকার গড়ার মতো গরিষ্ঠতা নেই। আদিত্য রাজ্যপালকে বলেন, ৪৮ ঘণ্টা সময় দিলে তিনি অন্যান্য দলের থেকে সমর্থনের চিঠি আনতে পারবেন। কংগ্রেস যদিও এখনও শিবসেনাকে সমর্থনের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। দলের তরফে বলা হয়েছে, আমাদের সভানেত্রী বিষয়টি নিয়ে শরদ পওয়ারের সঙ্গে কথা বলেছেন। পরে আবার কথা বলবেন। মহারাষ্ট্রে ভিন্ন মতাদর্শের দলগুলিকে নিয়ে জোট তৈরি করতে উদ্যোগী হয়েছেন পওয়ার। সোমবার সন্ধ্যায় তিনি এক হোটেলে উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেন। তার আগেই উদ্ধব কথা বলেছিলেন সনিয়ার সঙ্গে।

```