Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

এলাকার লোক, ট্যাক্স দেব না! টোলপ্লাজার মহিলা কর্মীকে মারধর করে খুনের হুমকি যুবকের

দ্য ওয়াল ব্যুরো: সে নাকি স্থানীয় (local) বাসিন্দা, তাই ট্যাক্স (Toll Tax) দেবে না। 'এলাকার লোক' বলে তাকে চিনতে না পারার অপরাধে টোল প্লাজার (Toll Plaza) এক মহিলা কর্মীকে ব্যাপক মারধর (Beats) করল যুবক। ঘটনাটি ঘটেছে গত ২০ অগস্ট মধ্যপ্রদেশে

এলাকার লোক, ট্যাক্স দেব না! টোলপ্লাজার মহিলা কর্মীকে মারধর করে খুনের হুমকি যুবকের

শেষ আপডেট: 22 August 2022 03:45

দ্য ওয়াল ব্যুরো: সে নাকি স্থানীয় (local) বাসিন্দা, তাই ট্যাক্স (Toll Tax) দেবে না। 'এলাকার লোক' বলে তাকে চিনতে না পারার অপরাধে টোল প্লাজার (Toll Plaza) এক মহিলা কর্মীকে ব্যাপক মারধর (Beats) করল যুবক।

ঘটনাটি ঘটেছে গত ২০ অগস্ট মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজগড় জেলায়। অভিযুক্ত যুবকের নাম রামকুমার গুর্জর। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। রাজগড়-ভোপাল রোডের একটি টোল প্লাজায় গাড়ি থেকে টোল ট্যাক্স আদায়ের দায়িত্বে ছিলেন অনুরাধা ডাঙ্গি নামক এক মহিলা। সেই সময় ওখান দিয়ে যাচ্ছিল রামকুমার। তার কাছে টোল চাইতেই সে জানায়, সে স্থানীয় বাসিন্দা, টোল দেবে না। অনুরাধার দাবি, 'আমি ওকে বলি যে আমি ওকে চিনি না। আমি আমার সুপারভাইজারকে ডেকে আনি। তিনিও আমাকে জিজ্ঞেস করেন, আমি ওকে চিনি কিনা। আমি অস্বীকার করতেই সে আমাকে চড় মারে, এবং কুকথা বলতে শুরু করে। তখনকার মতো চলে গেলেও কিছুক্ষণ পর দলবল নিয়ে ফেরত আসে ওই যুবক। ঘটনা রিপোর্ট করলে আমাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি (Threat) দেয় সে। ভাগ্যক্রমে আমি সেই সময় ঘটনাস্থলে ছিলাম না।'

পাল্টা দিয়েছেন অনুরাধাও। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, জুতো খুলে রামকুমারকে পাল্টা মারছেন অনুরাধাও।

https://twitter.com/vishnukant_7/status/1561349779543969792?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1561349779543969792%7Ctwgr%5E29581dcaff9cfb5ebffada0b1d257fd5936b09b6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thequint.com%2Fnews%2Findia%2Fmadhya-pradesh-man-thrashes-woman-after-she-allegedly-asked-him-to-pay-toll-booth-tax

এরপরে বিয়াওড়া গ্রামীণ থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অনুরাধা। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৫০৪ ধারায় রামকুমারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তাকে গ্রেফতার করার চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ ও বিচারপতিকে হুমকি! সন্ত্রাসবিরোধী আইনে এফআইআর ইমরান খানের বিরুদ্ধে


```