Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

লকডাউনে মদ বিক্রির উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল মোদী সরকার

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে মদ বিক্রি করা যাবে কি যাবে না তা নিয়ে গোড়া থেকেই ধোঁয়াশা ছিল। বিশেষ করে কেরল, পাঞ্জাবের মতো কিছু রাজ্য হোম ডেলিভারি ব্যবস্থা চালু করে দেওয়ায় অন্য রাজ্য থেকেও দাবি উঠেছিল। কিন্তু বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি

লকডাউনে মদ বিক্রির উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল মোদী সরকার

শেষ আপডেট: 15 April 2020 05:32

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে মদ বিক্রি করা যাবে কি যাবে না তা নিয়ে গোড়া থেকেই ধোঁয়াশা ছিল। বিশেষ করে কেরল, পাঞ্জাবের মতো কিছু রাজ্য হোম ডেলিভারি ব্যবস্থা চালু করে দেওয়ায় অন্য রাজ্য থেকেও দাবি উঠেছিল। কিন্তু বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশিকায় পষ্টাপষ্টি জানিয়ে দেওয়া হল, লকডাউন চলাকালীন মদ বিক্রি পুরোপুরি বন্ধ রাখতে হবে। যে হেতু বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় কেন্দ্র এই নির্দেশ জারি করেছে, তাই তা সব রাজ্যকেই বলবৎ করতে হবে। কয়েক দিন আগেই দেখা গিয়েছিল, লকডাউনে অসমে মদ বিক্রিতে অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যে বিজেপি সরকার সেই ছাড় দিতেই মদের দোকানের বাইরে দীর্ঘ লাইন পড়ে যায়। শহর এলাকায় সোশাল ডিস্টেন্সিং বজায় থাকলেও শহরতলি বা জেলায় কেউই তার তোয়াক্কা করেনি। ফলে এ ব্যাপারে আর কোনও বিভ্রান্তি বা যদি-কিন্তুর অবসর না রেখে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দিল কেন্দ্র। পর্যবেক্ষকদের অনেকে অবশ্য মনে করছেন, এই ঘোষণার ফলে দোকান থেকে মদ বিক্রি হবে না ঠিকই। কিন্তু লুকিয়ে, চোরাপথে মদ বিক্রির আশঙ্কা বেড়ে গেল। তা ছাড়া অনেকের এও মত হল, সরকার নিয়ন্ত্রিত ভাবে মদ বিক্রিতে ছাড় দিতে পারত। কারণ, প্রায় সব রাজ্য সরকারেরই রাজস্ব আদায়ের একটা বড় অংশ আসে মদ বিক্রি থেকে। লকডাউনের ফলে এমনিতে রাজ্যগুলির রাজস্ব সংকট তৈরি হয়েছে। মদ বিক্রি পুরোপুরি বন্ধ থাকলে আরও ক্ষতি হবে। তবে নর্থ ব্লকের কর্তাদের বক্তব্য, লকডাউনের উদ্দেশ্য হল সংক্রমণ যাতে আর না ছড়ায় তার ব্যবস্থা করা। যথা সম্ভব সামাজিক মেলামেশা বন্ধ করে দেওয়া। তাতে খুব বেশি ছাড় দিলে লকডাউনের উদ্দেশ্যই সিদ্ধ হবে না। এমনিতেই যা আর্থিক ক্ষতি হওয়ার তা হয়েছে। আরও উনিশ দিন মদ বিক্রি বন্ধ থাকলে বাড়তি সংকট হবে না।

```