
শেষ আপডেট: 10 May 2018 09:20
সভাপতি লালু প্রসাদ যাদবের বড় ছেলে। পাত্রীর নাম শুনলে চমকে যাবেন। যে সে নয়। খোদ ঐশ্বর্য রাইয়ের শ্বশুর হতে চলেছেন লালু।
হ্যাঁ, পাত্রীর নাম ঐশ্বর্য রাই। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ঐশ্বর্য বিধায়ক চন্দ্রিকা রাইয়ের মেয়ে। রাষ্ট্রীয় জনতা দলের ছ’বারের বিধায়ক চন্দ্রিকা লালুর জমানায় মন্ত্রীও ছিলেন।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল পাটনার এক ফাইভ স্টার হোটেলে তেজপ্রতাপ ও ঐশ্বর্যর আংটি বদল হয়। কর্তা লালুকে বাদ দিয়ে ওই পরিবারে এমন কোনও বড় অনুষ্ঠান এই প্রথম। এরকম খুশির দিনে বাবাকে মিস করার কথা ট্যুইট করে জানিয়েছিলেন তেজপ্রতাপ, তাঁর ভাই তেজস্বী দুজনেই।
পশুখাদ্য মামলায় আপাতত ১৪ বছর জেল খাটছেন লালু। কিন্তু ছেলের বিয়ে বলে কথা। ৫ দিনের প্যারোলে ছেলের বিয়ের জন্য জেল থেকে ছাড়া পেয়েছেন লালু।
একে বাড়ির বড় ছেলের বিয়ে। আবার বাড়ির কর্তাও ফিরে এসেছেন বাড়িতে। তাই সারা বাড়ি জুড়ে এখন সাজোসাজো রব। কার্যত উৎসবের আমেজ বিহারের যাদব পরিবারে।