Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

'খরচটা অন্তত উঠে আসুক!' করোনা, মূল্যবৃদ্ধি, বৃষ্টির ত্র্যহস্পর্শে 'লক্ষ্মী'র মুখ দেখছে না কুমোরটুলি

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না রাজ্যের। প্রতিবারের মতোই দুর্গাপুজোর রেশ মেলাতে না মেলাতেই শুরু লক্ষীপুজোর (lakshmi puja) বাজার। কুমোরটুলি থেকে লক্ষী প্রতিমা কেনা শুরু করে দিয়েছেন বহু মানুষ। তবে বৃষ্টির জন্য যতটা বিক্রি হবে বলে ম

'খরচটা অন্তত উঠে আসুক!' করোনা, মূল্যবৃদ্ধি, বৃষ্টির ত্র্যহস্পর্শে 'লক্ষ্মী'র মুখ দেখছে না কুমোরটুলি

শেষ আপডেট: 17 October 2021 14:49

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না রাজ্যের। প্রতিবারের মতোই দুর্গাপুজোর রেশ মেলাতে না মেলাতেই শুরু লক্ষীপুজোর (lakshmi puja) বাজার। কুমোরটুলি থেকে লক্ষী প্রতিমা কেনা শুরু করে দিয়েছেন বহু মানুষ। তবে বৃষ্টির জন্য যতটা বিক্রি হবে বলে মনে করেছিলেন প্রতিমা শিল্পীরা, তার অর্ধেক ক্রেতাও হয়নি রবিবার। তাই বেশ কম দামেই প্রতিমা বিক্রি করে দিচ্ছেন অনেকে। এবছর কুমোরটুলিতে মূর্তি তৈরিই হয়েছে অনেক কম। কারণ করোনা আবহে প্রতিমা কতটা বিক্রি হবে, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না কুমোরটুলির মৃৎশিল্পীরা। তাই তাঁরা মূর্তি কম তৈরি করেছেন। তাঁদের দাবি, উপকরণের দাম বাড়লেও প্রতিমার দাম গড়ে গত বছরের তুলনায় ৫০-১০০ টাকার বেশি বাড়াননি।তাঁরা জানাচ্ছেন, প্রতিমার দাম মোটামুটি ৩০০ থেকে হাজার টাকা পর্যন্ত। ডাকের সাজের প্রতিমা আরও বেশি। তবে বড় প্রতিমা এবছর অনেক কম। একদিকে করোনার ধাক্কা, অন্যদিকে বাজারের আগুন দাম! সেই সঙ্গে যোগ দিয়েছে বৃষ্টির দাপট। লক্ষী প্রতিমা ঘরে আনতে বাঙালির পকেটে টান পড়বে ভেবেই এবছর ছোট প্রতিমা বেশি কুমোরটুলিতে।ঠাকুর তৈরি হয়েছে মূলত দুরকমের, ছাঁচ আর কাঠামোর ঠাকুর। ছাঁচের ঠাকুরের দাম ৩০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে। প্রতিমা তৈরির খরচ এবছর অনেকটা বেড়েছে। তা সত্ত্বেও বেশি দাম নিচ্ছেন না বলে জানালেন হারাধন পাল। তাঁর বক্তব্য, 'লাভের কথা ভাবছিই না। এরকম বৃষ্টি চলতে থাকলে খুব সমস্যা। প্রতিমা ঘরে পরে থাকার চেয়ে কেনা দামে বিক্রি করে দেওয়া ভাল।" 'আমি একদিন আপনাকে গর্বিত করব', এনসিবি-কর্তাকে বললেন আরিয়ান আর এক প্রৌঢ় শিল্পী ভোলা পাল জানালেন, বৃষ্টির জন্য বহু মানুষ ঠাকুর কিনতে আসতে পারেননি। এবছর শুরু থেকেই বৃষ্টি ভুগিয়েছে তাঁদের। লক্ষীপুজোতেও নিস্তার নেই। তাই অনেকেই ঝুঁকি না নিয়ে কেনা দামেই বিক্রি করছে। কারণ বৃষ্টিতে অনেকেই কুমোরটুলি না এসে, নিজের এলাকার বাজার থেকে ছোট প্রতিমা কিনে নিতে পারেন বলে আশঙ্কা তাঁদের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```