Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

রুবি মোড়ের কাছে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, পাশে মিলল একটি স্কুটার

সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ।

রুবি মোড়ের কাছে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, পাশে মিলল একটি স্কুটার

শেষ আপডেট: 25 November 2024 11:15

দ্য ওয়াল ব্যুরো: রুবির কাছে মন্দিরপাড়া এলাকায় মিলল অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। ওই যুবকের দেহের পাশেই পড়েছিল একটি স্কুটার। 

কী কারণে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কারণ ঘটনাস্থল থেকে যে স্কুটারটি মিলেছে সেটির একাংশও ক্ষতিগ্রস্ত। পাশাপাশি যুবকের দেহেও রয়েছে আঘাতের চিহ্ন। তাও সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। 

রুবি মোড় এলাকা শহরের অন্যতম ব্যস্ত এলাকা হিসেবেই চিহ্নিত। কারণ লাগোয়া ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে সবসময়েই গাড়ির যাতায়াত। এমন একটি এলাকায় কী ভাবে সবার অগোচরে ওই যুবকের মৃত্যু হল, তা ভাবাচ্ছে স্থানীয়দেরও। নিরাপত্তা নিয়েও চিন্তিত তাঁরা। 

তবে মৃত যুবক এলাকার বাসিন্দা নন বলেই দাবি স্থানীয়দের। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তাহলে মৃত্যু রহস্যের কিনারা করা সহজ হবে বলে পুলিশের ধারণা। এলাকার বাসিন্দারা জানান, বাইপাস লাগোয়া এলাকা এখন অপরাধীদের মুক্তাঞ্চল। অন্যত্র অপরাধ করে এখানে এসে আশ্রয় নিচ্ছে অপরাধীরা। তাই বারবার বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। দুষ্কৃতী দমনে পুলিশ আরও তৎপর হোক, চাইছেন তাঁরা।


```