Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

এন্টালিতে শ্লীলতাহানিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার! মদ খেয়ে চড়াও প্রতিবেশী মহিলার বাড়িতে

গতরাতে এক মহিলার ঘরে ওই সিভিক ভলান্টিয়র ঢুকে পড়ে বলে অভিযোগ। পরে মহিলার তরফে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

এন্টালিতে শ্লীলতাহানিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার! মদ খেয়ে চড়াও প্রতিবেশী মহিলার বাড়িতে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 November 2024 16:23

দ্য ওয়াল ব্যুরো: শহরের বুকে ফের শ্লীলতাহানির ঘটনা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়র। ঘটনা এন্টালি থানা এলাকার। গতরাতে এক মহিলার ঘরে ওই সিভিক ভলান্টিয়র ঢুকে পড়ে বলে অভিযোগ। পরে মহিলার তরফে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এন্টালির শম্ভু লেনে ওই সিভিক ভলান্টিয়র মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে যায়। তারপর শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলা চিৎকার করলে ওই সিভিক ভলান্টিয়র ঘর থেকে বেরিয়ে যায়। 

মহিলা এরপর এন্টালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিকে গ্রেফতার করা হয় ওই সিভিক ভলান্টিয়রকে। 

আরজি করে খুন ও ধর্ষণে সিভিক ভলান্টিয়রের নাম জড়ানোয় কার্যত হইচই পড়ে যায়। রক্ষকই ভক্ষক! তাহলে নিরাপত্তা কোথায়, এমন প্রসঙ্গ তুলে চলে বিক্ষোভ, আন্দোলন। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। আরজি কর কাণ্ডের তিন মাস পেরোতেই শহরের বুকে শ্লীলতাহানির এমন ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা।


```