Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

কনকনে ঠান্ডায় শুরু পৌষের প্রথম সকাল, নিম্নচাপের প্রভাবে উষ্ণ ক্রিসমাস?

রবিবার কলকাতা ও তার আশপাশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম ৷

কনকনে ঠান্ডায় শুরু পৌষের প্রথম সকাল, নিম্নচাপের প্রভাবে উষ্ণ ক্রিসমাস?

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 16 December 2024 10:18

দ্য ওয়াল ব্যুরো: পৌষের প্রথম সকালে জাঁকিয়ে শীত রাজ্যে। আপাতত কিছুদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শুক্রবার পর্যন্ত। শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। এদিকে, বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, তার প্রভাব বঙ্গে পড়ে কিনা সেবিষয়ে এখনই কিছু জানাল না আলিপুর। 

নভেম্বরের শুরু থেকেই চালিয়ে খেলছে শীত। মাঝে ২ দিন তাপমাত্রা বাড়লেও ফের হুড়মুড়িয়ে নেমে যায় ২০-র নীচে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শুরু হয় শৈত্য প্রবাহ। রবিবারও শৈত্য প্রবাহ চলে বেশ কয়েকটি জেলায়। সেই মর্মে সতর্কতাও জারি করা হয়। তবে, সোমবার থেকে শৈত্য প্রবাহের সম্ভাবনা তেমন থাকছে না। আপাতত দুই বঙ্গেই তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। 

আলিপুর জানাচ্ছে, ২১ ডিসেম্বর থেকে নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। সেসময় উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে সামান্য বৃষ্টিও হতে পারে। ক্রিস্টমাসে কনকনে ঠান্ডা থাকবে কিনা তা নিয়ে এখনই কিছু জানানো হয়নি। তবে, মনে করা হচ্ছে, তাপমাত্রা সেসময় একটু বেশিই থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। তাপমাত্রা বেশি থাকতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও।

রবিবার কলকাতা ও তার আশপাশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ ও সর্বনিম্ন ৪০ শতাংশ।


```