Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

সরস্বতী পুজোর রাতে কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে বাস-লরি সংঘর্ষ, গুরুতর আহত ৪

পুলিশ সূত্রে খবর, এদিন কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে আচমকাই ভুল রুটে ঢুকে পড়ে বেসরকারি বাসটি।

সরস্বতী পুজোর রাতে কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে বাস-লরি সংঘর্ষ, গুরুতর আহত ৪

দুর্ঘটনার ছবি

শেষ আপডেট: 3 February 2025 00:03

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর দিনেও এড়ানো গেল না দুর্ঘটনা। রবিবার কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে বাস ও লরি সংঘর্ষ হয় বলে খবর দুর্ঘটনায় চারজন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে আচমকাই ভুল রুটে ঢুকে পড়ে বেসরকারি বাসটি। উল্টো দিক থেকে সে সময় দ্রুত গতিতে আসছিল লরিটি। আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও লরিটির। ঘটনাকে কেন্দ্র করে রাতের দিকে কাঁকুড়গাছিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনার পর পলাতক বাস ও লরির চালক। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

তবে রাত ১০টার দিকে আচমকা দুর্ঘটনার ফলে মানিকতলা থেকে কাঁকুড়গাছির রাস্তায় গাড়ির লম্বা লাইন চোখে পড়ে। কিন্তু পুলিশি নিরাপত্তা সত্ত্বেও কীভাবে বাসটি ভুল রাস্তায় ঢুকে পড়ল? পুলিশ কেন কোনও পদক্ষেপ নিল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যাত্রীদের অভিযোগ, দ্রুতগতিতে চলছিল বাসটি। আচমকাই লেন পরিবর্তন করে অন্য দিকে চলে যায়। সেই সময় উল্টো দিক থেকে একটি লরি আসছিল। শেষ সময়ে ব্রেক কষেও লাভ হয়নি। মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনার পরই পলাতক বাস এবং লরির চালক। পালিয়েছেন বাসের কন্ডাক্টরও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

কাঁকুড়গাছির রেলব্রিজের কাছের অংশ মূলত ঢালু। সে কারণে এদিন দুর্ঘটনার পর ঘাতক গাড়ি দু’টিকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পরে স্থানীয়দের সাহায্যে বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুর্ঘটনার জেরে বেসরকারি বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে বলে খবর। রাতে আচমকা এমন ঘটনার কারণে সব গাড়িই শিয়ালদহের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে খবর।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন মধ্যমগ্রাম থেকে বাবুঘাট যাচ্ছিল ৭৯-ডি নম্বরের বেসরকারি বাসটি। কাঁকুড়গাছি রেল ব্রিজের কাছে আসতেই আচমকা রং রুটে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারে বাসটি। শেষ পাওয়া খবর, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।


```