
প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া।
শেষ আপডেট: 12 June 2024 21:58
মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে প্রার্থী করবেন বলে স্থির করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুপ্তিকে নবান্নে ডেকে তা জানিয়েও দিয়েছেন মমতা। মা বগলাদেবীর ব্যাজ পরিয়ে বলেছেন, সুপ্তি আমার মান রাখিস। কিন্তু গোটা তৃণমূল জানে, বাবার ছেড়ে যাওয়া বিধানসভা আসনে প্রার্থী হতে প্রবল আগ্রহী ছিলেন মেয়ে শ্রেয়া পান্ডে। মমতার সিদ্ধান্তের পর শ্রেয়া কি হতাশ হয়ে পড়লেন! নাকি বিদ্রোহী?
এই প্রথমবার মানিকতলার বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে মুখ খুললেন শ্রেয়া পাণ্ডে।