Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নবান্ন অভিযান: ‘ভয় পেয়েছেন না?’ ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন রুদ্রনীলের

ভাঙল ব্যারিকেড, চলছে লাঠি, গ্যাস, জলকামান। রুদ্রনীল লিখলেন 'ভয় পেয়েছেন না?'

নবান্ন অভিযান: ‘ভয় পেয়েছেন না?’ ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন রুদ্রনীলের

রুদ্রনীলের ফেসবুক পোস্ট

শেষ আপডেট: 27 August 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযান রুখতে সতর্ক পুলিশ। আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারেন, তা নিশ্চিত করতে সেগুলির উপরে দেওয়া হচ্ছে গ্রিজের পরত।  আন্দোলনকারীদের আটকানোর পরিকল্পনা দেখে ফেসবুকে ছবি পোস্ট করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর প্রশ্ন, 'ভয় পেয়েছেন না?'  আর ক্যাপশনে লিখেছেন, 'প্রমাণিত'। অর্থাৎ বোঝাতে চেয়েছেন ভয় পেয়েছে প্রশাসন। 

আন্দোলনকারীদের আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামিয়েছে পুলিশ। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। অন্যদিকে এই আবহে  অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিক্ষোভ-আন্দোলনে গ্রেফতার হওয়া পড়ুয়াদের সমস্ত রকম আইনি সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন শুভেন্দু। 


```