Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

বারবার অনুরোধেও সরছেন না চাকরিপ্রার্থীরা, ওয়াই চ্যানেলে অবস্থান সরিয়ে নিয়ে যেতে বলল পুলিশ

সন্ধের পর থেকে একাধিকবার পুলিশের তরফে তাঁদের অবস্থানের এসে তা তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। বলা হয়, অনুমতি না থাকলেও এতক্ষণ ধরে তাদের সঙ্গে সহযোগিতা করা হয়েছে।

বারবার অনুরোধেও সরছেন না চাকরিপ্রার্থীরা, ওয়াই চ্যানেলে অবস্থান সরিয়ে নিয়ে যেতে বলল পুলিশ

ফাইল চিত্র

শেষ আপডেট: 27 December 2024 22:32

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের প্যানেল বাতিল হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টেও এখন তাঁদের মামলা চলছে। সেই মামলার শুনানি আগামী ৭ জানুয়ারি। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার শিয়ালদহ থেকে মিছিল করে ডোরিনা ক্রসিং এসে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। তবে ৬ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত হওয়ার তাঁদের সেখান থেকে উঠে যেতে বলেছে পুলিশ। যদিও তাঁরা উঠতে নারাজ। 

সন্ধের পর থেকে একাধিকবার পুলিশের তরফে তাঁদের অবস্থানের এসে তা তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। বলা হয়, অনুমতি না থাকলেও এতক্ষণ ধরে তাদের সঙ্গে সহযোগিতা করা হয়েছে। এবার যেন তাঁরা অবস্থান তুলে নেন। এত রাতে কারও বাড়ি ফিরতে অসুবিধা হলে পুলিশ বাস-গাড়ির ব্যবস্থা করে দেবে এমনও বলা হয়। কিন্তু অবস্থান তুলতে চাইছেন না চাকরিপ্রার্থীরা। তাঁরা চান, অন্তত ৭ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যেতে। 

রাত ১০ টা নাগাদ ফের একবার পুলিশের তরফে চাকরিপ্রার্থীদের উঠে যেতে অনুরোধ করা হয়েছিল। তাতেও কাজ না হওয়ায় অবশেষে তাঁদের অবস্থান ওয়াই চ্যানেলে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়। তবে পুলিশ এও বলে, নিজেদের দায়িত্বেই কোনও উত্তেজনা ছাড়া সেই অবস্থা সরিয়ে নিয়ে যেতে হবে। যদিও চাকরিপ্রার্থীরা সারারাত বা কাল সকাল কটা পর্যন্ত অবস্থান করতে চাইছেন সেই সময়সীমাও জানতে চাওয়া হয় পুলিশের তরফে। কিন্তু এখনও সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি বিক্ষোভকারীরা।

শুক্রবারের এই মিছিল এবং অবস্থান করে বিক্ষোভকারীরা বলছেন, সিবিআই কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট জমা দিয়েছিল তাতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির অযোগ্য শিক্ষকদের তালিকা ছিল। তা সত্ত্বেও গোটা প্যানেল কেন বাতিল করা হল, সেই প্রশ্ন তুলছেন তাঁরা। একই সঙ্গে দাবি, দ্রুত যোগ্য শিক্ষকদের প্যানেলে ফিরিয়ে আনতে হবে এবং বিচার দিতে হবে। 


```