Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিরোধিতা করছেন, দেশের মহিলারা কোনওদিন ক্ষমা করবে না', নারী সংরক্ষণ বিল নিয়ে সংসদে হুংকার মোদীরবিনা পয়সায় পড়াশোনার টোপ দিয়ে বিহার থেকে ওড়িশায় পাচার, কটক স্টেশন থেকে উদ্ধার ৫৯ জন শিশুমেসির বিরুদ্ধে কোটি টাকার মামলা! প্রীতি ম্যাচ না খেলায় আইনি জটে আর্জেন্তিনার মহাতারকা West Bengal Election 2026 | শমীকের হাত ধরেই প্রত্যাবর্তন 'সো হ্যাপি...', ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের রায় শুনে মমতা বললেন, 'এটা আমার কেসের ওপর'ডেটিং অ্যাপে ৫০০-র বেশি মেয়ের মন 'চুরি' করে বিপুল টাকা লুট! বাংলার ‘রিকি বহেল’কে ধরল দিল্লি পুলিশপ্রতি সেকেন্ডে ছুটছে ১০ মিটার! 'বিশ্বের দ্রুততম মানব' বোল্টের গতি ছাপিয়ে যাওয়ার দৌড়ে চিনা রোবটশিশুর লিঙ্গের সমস্যা এড়িয়ে যাচ্ছেন? ভবিষ্যতে বন্ধ্যাত্ব পর্যন্ত গড়াতে পারে, কখন সতর্ক হবেন?‘আমার পেনশন চাই না!’ রাজ্যসভায় চিঠি লিখে জানালেন প্রাক্তন সাংসদ তথা যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশময়দানে নজর কাড়ল অনুষ্কার ‘রাফল স্ট্রাইপড শার্ট’! ছিমছাম কিন্তু অভিজাত এই পোশাকের দাম জানেন?

ভোরের রেড রোডে লরির তাণ্ডব! অল্পের জন্য রক্ষা অম্বেডকরের মূর্তি

প্রত্যক্ষদর্শীদের দাবি, গঙ্গাসাগরগামী একটি বাস হঠাৎ সামনে এসে পড়ায় এই দুর্ঘটনা। বাসটিকে বাঁচাতেই চালক হঠাৎ ব্রেক কষেন এবং দিক পরিবর্তনের চেষ্টা করেন। সেই সময়ই লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মারে। 

ভোরের রেড রোডে লরির তাণ্ডব! অল্পের জন্য রক্ষা অম্বেডকরের মূর্তি

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 January 2026 10:47

দ্য ওয়াল ব্যুরো:  ভোরের আলো ফোটার আগেই কলকাতার রেড রোডে চোখের সামনে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা (Lorry rampage on the Red Road in the morning)। সোমবার ভোরবেলা মাল বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তছনছ করে দিল রাস্তার একাংশ। অল্পের জন্য বড় বিপর্যয় এড়ানো গেল বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে রেড রোড দিয়ে দ্রুত গতিতে আসছিল মাল বোঝাই লরিটি। হঠাৎ করেই চালক নিয়ন্ত্রণ হারান। প্রথমে রাস্তার পাশের একটি বাতিস্তম্ভে সজোরে ধাক্কা মারে লরিটি। ধাক্কার তীব্রতায় বাতিস্তম্ভটি ভেঙে পড়ে। এরপর লরি সোজা গিয়ে ধাক্কা দেয় রেড রোডের পাঁচিলে। সেখান থেকেও থামেনি লরি— ছুটে এসে বি আর অম্বেডকরের মূর্তির (Ambedkar's idol) সামনে গিয়ে দাঁড়ায়। কয়েক হাতের ব্যবধানে মূর্তিটি রক্ষা পায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার জেরে লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়দান থানার পুলিশ ও দমকল। লরির গেট কেটে আহত চালককে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, চালকের শরীরে একাধিক আঘাত রয়েছে, তবে তিনি আপাতত বিপন্মুক্ত।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গঙ্গাসাগরগামী একটি বাস হঠাৎ সামনে এসে পড়ায় এই দুর্ঘটনা। বাসটিকে বাঁচাতেই চালক হঠাৎ ব্রেক কষেন এবং দিক পরিবর্তনের চেষ্টা করেন। সেই সময়ই লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মারে। যদিও ওই বাসটি ঘটনার পর দ্রুত সরে যায় বলে অভিযোগ।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য রেড রোডে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ লরি সরিয়ে রাস্তা স্বাভাবিক করে। ঠিক কী কারণে দুর্ঘটনা, চালকের গতি ও পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


```