Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

নারকেলডাঙার ঘটনা নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক করল কলকাতা পুলিশ

পুলিশের দাবি, সময়মতো হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

নারকেলডাঙার ঘটনা নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক করল কলকাতা পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 November 2024 08:33

দ্য ওয়াল ব্যুরো: নারকেলডাঙার ঘটনা নিয়ে সোশ্য়াল মাধ্যমে  ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করল কলকাতা পুলিশ।

শনিবার কলকাতা পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানানো হয়েছে। পুলিশের দাবি, সময়মতো হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রাকে ঘিরে নারকেলডাঙায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বলে সোশ্য়াল মাধ্যমে গুজব ছড়িয়েছিল। এ প্রসঙ্গে পোস্টে কলকাতা পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নারকেলডাঙার ঘটনা নিয়ে ভুয়ো বর্ণনা তৈরির চেষ্টা করা হয়েছে। কোনও কালী পূজার বিসর্জন মিছিলে হামলা হয়নি। 

পুলিশের দাবি, বাইকের পার্কিং সম্পর্কিত একটি গোলমালকে কেন্দ্র করে নারকেলডাঙায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয় এবং তা আরও বাড়তে থাকে। পুলিশ সময়মতো হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্ধারিত কালী পুজোর বিসর্জন শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে হয়েছে। তাই গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বস্তুত, কালীপুজো বা দীপাবলির রাত থেকে শব্দবাজিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে অন্যবারের তুলনায় এবার পুলিশি নজরদারিও অনেক বেশি ছিল। এমনকী বাজি ফাটানোর সময়ও বেঁধে দিয়েছিল পুলিশ। শোভাযাত্রার বিসর্জনকে ঘিরে প্রতিটি এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থার জেরে অনেক অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে বলে দাবি কলকাতা পুলিশের। 


```