Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ছক ছিল পুজোর মাসেও!

শুক্রবার রাতে কসবায় সুশান্ত ঘোষকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাঁর বাড়ির সামনেই। এই ঘটনায় ‘শুটার’ যুবরাজ সিংকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ছক ছিল পুজোর মাসেও!

সুশান্ত ঘোষ

শেষ আপডেট: 17 November 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। সূত্রের খবর, গত মাসে অর্থাৎ অক্টোবরেও তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। আর তথ্য পুলিশকে জানিয়েছে খোদ ধৃত আফরোজ খান ওরফে গুলজার। তার নির্দেশেই বিহার থেকে লোক এসে কলকাতায় 'রেইকি' করে গেছিল বলেও খবর। 

শুক্রবার রাতে কসবায় সুশান্ত ঘোষকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাঁর বাড়ির সামনেই। এই ঘটনায় ‘শুটার’ যুবরাজ সিংকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তার থেকে জানা গেছে, মারার জন্য নয়, কাউন্সিলরকে শুধুমাত্র ‘ভয়' দেখাতেই ‘সুপারি’ দেওয়া হয়েছিল। কিন্তু পরে গুলজার জানিয়েছে, পুরোপুরি হত্যার ছকই ছিল সুশান্ত ঘোষকে। একই সঙ্গে, সম্পূর্ণ ঘটনার 'মূল ষড়যন্ত্রকারী' সে নিজে। 

কেন তৃণমূল কাউন্সিলরকে খুন করতে চেয়েছিল সে? জেরায় পুলিশকে গুলজার জানিয়েছে, সুশান্ত-ঘনিষ্ঠ এক প্রোমোটার তাঁর জমি দখল করে নিয়েছিল। সেই জমি ফিরে পেতে অনেক চেষ্টা করেছিল সে, কিন্তু ফল মেলেনি। এই কারণেই তৃণমূল কাউন্সিলরের ওপর রাগ জন্মায় তার এবং পরবর্তীকালে তাঁকে খুনের পরিকল্পনা করে সে। কিন্তু এর আগের সেই চেষ্টা একেবারেই ফলপ্রসূ হয়নি। আর এবার সে নিজে গ্রেফতার হয়েছে। 

ঘটনার দিন কসবায় অ্যাক্রোপলিস মলের অদূরে নিজের বাড়ির বাইরে বসেছিলেন ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। ৮টা নাগাদই তিনি তাঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষীকে ছুটি দিয়ে দেন। তার ১০ মিনিট পরেই বাইকে করে হেলমেট পরিহিত দুই যুবক হাজির হয়। বাইক থেকে নেমে একজন একেবারে সুশান্তর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে। কোনও কারণে বন্দুক লক হয়ে যাওয়ায় দু'বার চেষ্টা করেও গুলি করতে ব্যর্থ হয় ওই যুবক। এরপরই তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলেন সুশান্ত-সহ অন্যরা।

ধৃত যুবরাজ সিংয়ের বাড়ি বিহারের বৈশালিতে। ধরা পড়ার পর সে নিজেকে নাবালক হিসেবেও দাবি করেছিল। তবে ধৃতর আধার কার্ড খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, ২০০৬ সালে জন্ম অভিযুক্তর। ফলে ইতিমধ্যে তার ১৮ বছর হয়ে গেছে।


```