Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু, সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি

বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে আলিপুর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু, সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি

শেষ আপডেট: 29 February 2024 08:00

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার রাতে। সূত্রের খবর, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের অস্ত্রাগারের সামনে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন এক পুলিশ কনস্টেবল। মৃত কনস্টেবলের নাম জয়ন্ত সরকার। বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে আলিপুর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত জয়ন্তের বয়স হয়েছিল ২৮ বছর। তিনি নদিয়ার শান্তিপুরের বাসিন্দা। তিনি কমব্যাট ফোর্সের জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, বুধবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তাঁর ডিউটি ছিল। বেলা সাড়ে বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ডিউটি করেছেন। এরপর পুলিশ ট্রেনিং স্কুলে ফিরে আসেন তিনি।

রাত ৯টা নাগাদ অস্ত্রাগারের সামনে থেকে গুলির আওয়াজ পেয়ে সকলে ছুটে যান। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন জয়ন্ত। হাতে তাঁরই সার্ভিস রিভলবার। অনুমান, ডিউটি করে ফিরেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, সামনেই বিয়ে হওয়ার কথা ছিল পুলিশ কনস্টেবল জয়ন্তর। সম্প্রতি ছুটির জন্য আবেদনও করেছিলেন। কিন্ত তার আগেই এই ঘটনা ঘটে গেল। কেন জয়ন্ত এমন করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। কোনওরকম মানসিক অবসাদ ছিল কিনা বা অন্য কোনও কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।


```