Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মেট্রোর ট্র্যাকে জল, স্টেশনের ভিতরও ভাসছে! চরম দুর্ভোগ যাত্রীদের

রবিবার রাত থেকে শুরু হয়েছে ঘূর্ণিঝড় 'রেমাল'-এর তাণ্ডব। লাগাতার বৃষ্টি যে শুরু হয়েছে তা সোমবার প্রায় গোটা দিনই চলবে বলে পূর্বাভাস।

মেট্রোর ট্র্যাকে জল, স্টেশনের ভিতরও ভাসছে! চরম দুর্ভোগ যাত্রীদের

জল জমায় মেট্রো পরিষেবা ব্যাহত - ফাইল চিত্র

শেষ আপডেট: 27 May 2024 11:55

দ্য ওয়াল ব্যুরো: যাকে বলে জল থৈ থৈ অবস্থা। রবিবার রাত থেকে শুরু হয়েছে ঘূর্ণিঝড় 'রেমাল'-এর তাণ্ডব। লাগাতার বৃষ্টি যে শুরু হয়েছে তা সোমবার প্রায় গোটা দিনই চলবে বলে পূর্বাভাস। শহরের একাধিক রাস্তায় জল জমেছে, গাছ পড়ে যান চলাচল বন্ধ। লোকাল ট্রেন এবং বিমান পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর চালু হয়েছে। তবে মেট্রো যাত্রীদের দুর্ভোগ কাটেনি। 

পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল জমে গেছে দুর্যোগের কারণে। পার্ক স্ট্রিট স্টেশনের ভিতরও জমেছে জল। ফলে সকাল থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। তবে টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। পুরো মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

এমনিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব এবং লাগাতার বৃষ্টির কারণে শহরের রাস্তায় বাস, অটো, ট্যাক্সির অভাব। সাধারণ অফিস যাত্রীরা যারা রাস্তায় বেরিয়েছেন তারা মেট্রোর ওপরই নির্ভর করছিলেন। কিন্তু সেখানেও পরিষেবা ব্যাহত হওয়ায় হয়রানি হচ্ছে তাঁদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার খবর মেলেনি। 

সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে রেমালের তাণ্ডবে পুরোপুরি বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। আপ ও ডাউন কোনও লাইনেই ট্রেন চলছিল না। তবে সকাল ১১টার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।  অন্যদিকে ২১ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরের পরিষেবাও শুরু হয়েছে। আগে একাধিক উড়ান বাতিল করা হয়েছিল। তবে এখন পরিষেবা স্বাভাবিক হয়েছে। 


```