Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

‘দানা’র জের! বৃহস্পতিবার সন্ধে থেকে ১৫ ঘণ্টা বন্ধ থাকবে বিমান চলাচল

বৃহস্পতিবার সন্ধে ৬ টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনওরকম বিমান চলাচল করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

‘দানা’র জের! বৃহস্পতিবার সন্ধে থেকে ১৫ ঘণ্টা বন্ধ থাকবে বিমান চলাচল

ফাইল ছবি

শেষ আপডেট: 23 October 2024 19:39

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। এবার কলকাতা থেকে বিমান চলাচল বন্ধ রাখল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধে ৬ টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনওরকম বিমান চলাচল করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।  

বুধবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ব্যস্ততম বিমানবন্দর গুলির মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর।

প্রতিদিনই হাজার হাজার মানুষ এই বিমানবন্দর দিয়ে নানা গন্তব্যে উড়ে যান। কিন্তু এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ১৫ ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। 

অতীতে আমফান, ইয়াস, ফনি বা আয়লার মতো ঘূর্ণিঝড়ের সময় দেখা গিয়েছে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই এবার বিমানগুলিকে সুরক্ষিত রাখতে প্রয়োজনে সেগুলিকে বেঁধে রাখারও চিন্তাভাবনা সেরে ফেলা হয়েছে। 

দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে দুরপাল্লার একাধিক ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে উত্তর ওড়িশা ও সাগরদ্বীপের মাঝামাঝি জায়গা ওড়িশার ভিতর-কণিকা ও ধামরার মধ্যে ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড় দানার।


```