Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

খাস কলকাতায় গেস্ট হাউসে গুলি! সঙ্গিনীকে মারার চেষ্টা করে আত্মঘাতী যুবক, তদন্তে লেক থানা

সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি চালিয়েছেন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর সঙ্গিনীর এখনও প্রাণ আছে, হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। 

খাস কলকাতায় গেস্ট হাউসে গুলি! সঙ্গিনীকে মারার চেষ্টা করে আত্মঘাতী যুবক, তদন্তে লেক থানা

সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক।

শেষ আপডেট: 3 July 2024 19:02

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক!  গড়িয়াহাটের কাছেই একটি গেস্ট হাউসের ঘটনা বলে জানিয়েছে পুলিশ। 

প্রাথমিক সূত্রের খবর, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি চালিয়েছেন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর সঙ্গিনীর এখনও প্রাণ আছে, যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। 

লেক থানা এলাকার ওই ঘটনায় পুলিশ জানিয়েছে, ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বয়স ওই তরুণ-তরুণীর। মৃত যুবকের নাম রাজেশ সাউ। তিনি কোথাকার বাসিন্দা, জানা যায়নি। জখম তরুণী বজবজের বাসিন্দা। তবে তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন কিনা, কেনই বা গেস্ট হাউসে গিয়েছিলেন, কেনই বা চলল গুলি,ন এসব এখনও অন্ধকারে।

জানা গেছে, রবিবার একটি গেস্ট হাউসে ওঠেন তাঁরা। এর পরে আজ, বুধবার, বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, তরুণীকে প্রথমে গুলি করেন যুবক। তাঁর পায়ে গুলি লাগে। এর পরেই নিজের মাথায় গুলি চালান তিনি।   

গেস্ট হাউসের কর্মচারীরা জানিয়েছেন, বুধবার বিকেলে আচমকা গুলির শব্দে সকলে ছুটে যান নির্দিষ্ট রুমে। দেখেন, রক্তে ভেসে যাচ্ছে ঘর, পড়ে রয়েছেন তরুণ-তরুণী। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

পুলিশ জানিয়েছে, হোমিসাইড শাখা পৌঁছেছে ওই গেস্ট হাউসে। পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররাও। গেস্টহাউসের নিরাপত্তা ব্যবস্থা ছানবিন করে দেখছেন তাঁরা। খতিয়ে দেখছেন সিসিটিভি ফুটেজ।


```