Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

গেরুয়া ছেড়ে সাদায় সাজলেন দিলীপ, লাল শাড়ি পরে নিউটাউনের বাড়িতে এলেন রিঙ্কু

ঠিক এই সময়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কুণাল ঘোষের একটি পোস্ট থেকে জানা যায়, বিয়ে করছেন দিলীপ ঘোষ। তারপর থেকে শিরোনামে শুধু তিনিই।

গেরুয়া ছেড়ে সাদায় সাজলেন দিলীপ, লাল শাড়ি পরে নিউটাউনের বাড়িতে এলেন রিঙ্কু

দিলীপ-রিঙ্কু (ছবি- দ্য ওয়াল)

শেষ আপডেট: 18 April 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: টুকটুকে লাল শাড়ি পরে পার্লার থেকে দিলীপ ঘোষের বাড়ির উদ্দেশে রওনা হলেন কনে। আর কিছুক্ষণের মধ্যেই আইনি মতে বিয়ে সারবেন প্রাক্তন বিজেপি সভাপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাত জোড় করে রাস্তা ছেড়ে দাঁড়ানোর আবেদন জানালেন রিঙ্কুদেবী। লগ্ন যে পেরিয়ে যাবে! 

ঠিক এই সময়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কুণাল ঘোষের একটি পোস্ট থেকে জানা যায়, বিয়ে করছেন দিলীপ ঘোষ। তারপর থেকে শিরোনামে শুধু তিনিই। বৃহস্পতিবার রাত গড়াতে দিলীপের বহু স্ত্রী রিঙ্কুদেবীর পরিচয় প্রকাশ্যে আসে। তারপর রিঙ্কুদেবীর প্রতিক্রিয়াও মেলে। তিনি জানান, রাজনীতির ময়দানে তিনি আগেই এসেছিলেন, পরে পরিচয় দিলীপবাবুর সঙ্গে। বিয়ের প্রস্তাবও তাঁরই দেওয়া। 

শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পর্ক নিয়ে আরও কিছু তথ্য দেন। জানান, দিলীপবাবু প্রেমিক হিসেবে ১০০-য় ১০০। বিয়ের খবর শুনে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। সকাল থেকে দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতেও এসেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। উপস্থিত রয়েছে দিলীপ ঘোষের মা পুষ্পলতাদেবী। তাঁর ইচ্ছেতেই নাকি এবিয়ে সম্পন্ন হতে চলেছে।

নিউটাউনের বাড়িতে এখন সাজো সাজো রব। এদিন বিকেলে রাহুল সিনহা পৌঁছন শুভেচ্ছা জানাতে। তখনই দিলীপ ঘোষকে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবি গায়ে। বোঝাই যাচ্ছে, বিয়ের রং লাল-সাদা। 


```