Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

'পাকিস্তান ফালতু কথাবার্তা বলে আর মার খেয়ে বাড়ি চলে যায়', বদলার হুঁশিয়ারি দিলীপের

কংগ্রেসকেও এই ইস্যুতে নিশানা করতে ছাড়েননি রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। বলেন, মোদী সরকার যে কাজ শুরু করেছে তা ৪০ বছর আগে থেকে শুরু করলে এত জঙ্গি হামলা হয় না দেশে।


 

'পাকিস্তান ফালতু কথাবার্তা বলে আর মার খেয়ে বাড়ি চলে যায়', বদলার হুঁশিয়ারি দিলীপের

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 29 April 2025 00:02

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনা (Jammu Kashmir Pahalgam Terror Attack) নতুন করে ভারত-পাকিস্তান (India-Pakistan) সম্পর্ক তলানিতে পাঠিয়ে দিয়েছে। সন্ত্রাসবাদী হামলার দায় পড়শি দেশ না নিলেও পাকিস্তানই যে এর পিছনে রয়েছে তা কার্যত প্রমাণিত। এই অবস্থায় আবার ভারতের উদ্দেশেই কড়া মন্তব্য করছে ইসলাবাবাদ। তাদের বিরুদ্ধে ভারত সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তার জন্যও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাকিস্তানের এসব হুমকিকে গুরুত্বই দিচ্ছেন না বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বরং 'বদলা হবে' বলে আশ্বাস দিয়েছেন তিনি। 

পাকিস্তানের উদ্দেশে দিলীপের কটাক্ষ, ''ওরা অনেক সময়েই ফালতু কথা বলে। তারপর মার খেয়ে বাড়ি চলে যায়। আদৌ পরমাণু অস্ত্র আছে না ওটা পচে গেছে, তা কেউই জানে না। আর ভারতকে পরমাণু বোমা দেখাবেন না। তাহলে হামলার পরদিন থেকে পাকিস্তান বলে কোনও দেশ পৃথিবীর ইতিহাস বা ভূগোলে থাকবে না।'' পহেলগাম হামলার পর থেকেই কাশ্মীরের একাধিক স্থানীয় জঙ্গির বাড়ি ভাঙা হয়েছে। সে নিয়ে দিলীপের মন্তব্য, যারা দেশের খেয়ে দেশেরই ক্ষতি করবে, তাদের তো এখানে থাকারই কথা নয়। মোদী সরকারের ওপর মানুষের ভরসা রয়েছে। যে ঘটনা ঘটেছে তার বদলা হবেই। 

কংগ্রেসকেও এই ইস্যুতে নিশানা করতে ছাড়েননি রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। বলেন, মোদী সরকার যে কাজ শুরু করেছে তা ৪০ বছর আগে থেকে শুরু করলে এত জঙ্গি হামলা হয় না দেশে। দিলীপের কথায়, ''কংগ্রেস তো প্রতিঘাত করেনি কখনও, প্রেমপত্র লিখত! তাই আজ যারা বলছেন বদলার কথা তাঁরা জানেন, পারলে মোদীই পারবেন। সেই আস্থা থেকেই দাবি জানাচ্ছেন। আর মোদী প্রথম রাউন্ডেই দেখিয়ে দিয়েছেন তিনি কী করতে পারেন।'' তবে ভারত যাতে আগে আক্রমণ করে, পাকিস্তান সেই প্ররোচনা দিতে চাইছে বলেও মনে করেন দিলীপ।

আগে থেকে হুমকি, ভয় দেখানোর চেষ্টা পাকিস্তান করছে কারণ তারা চাইছে ভারত আগে হামলা করুক। কিন্তু এমনটা চেয়ে পাকিস্তানই ভুল করছে, এমনই মত দিলীপের। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বিজেপি নেতার বক্তব্য, ভারত যদি একবার আক্রমণ করে তাহলে না পাকিস্তানের সেনাকে খুঁজে পাওয়া যাবে, না পাকিস্তানের সরকারকে। আর এই সন্ত্রাসবাদী হামলার বিরোধিতায় গোটা বিশ্ব ভারতের সঙ্গে রয়েছে। তাই পাকিস্তানেরই ভয় পেয়ে চুপ থাকা উচিত বলে দাবি করেন দিলীপ ঘোষ। 


```