Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

পঞ্চাশ বছর পর মুকুল ফিরবে তার পাড়ায়, সঙ্গে তোপসে আর সন্দীপ রায়

ছবির পঞ্চাশ বছর পর মুকুল আবার ফিরছে তার নিজের পাড়ায়। দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির ক্যালেন্ডারের এবছরের বিষয় "সোনার কেল্লা ৫০"। মূল ভাবনায় সংস্থার কর্ণধার সুদীপ্ত চন্দ। নিবেদনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সহযোগিতা‌য় ক্লিক।

পঞ্চাশ বছর পর মুকুল ফিরবে তার পাড়ায়, সঙ্গে তোপসে আর সন্দীপ রায়

শেষ আপডেট: 19 February 2024 20:11

দ্য ওয়াল ব্যুরো: ১৯৭১ সালে প্রকাশিত গোয়েন্দা গল্প, বড় পর্দায় ছবি হিসেবে মুক্তি পেল। ফেলুদাকে প্রথম বার বড় পর্দায় দেখা গেল। নিয়ে এলেন সত্যজিৎ রায়। শুধু ফেলুদাই নন সঙ্গে তোপসে, লালমোহন বাবু, সিধু জ্যাঠা আর ছোট্ট মুকুল। এক জাতিস্মরের পূর্ব জন্মের কথা মনে পড়ে যাওয়ায় তার উপর কী, কী বিপদ এসে পড়ে এ ছবির গল্পে সেই কথাই উঠে‌ আসে। ফেলুদা তাঁর তীক্ষ্ণ মগজাস্ত্রের সাহায্যে কী সুন্দর ভাবে সেই রহস্যের সমাধান করে ফেলেন। ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চে অনেকগুলো ক্ষেত্রে পুরস্কৃতও হয়।

এর মধ্যে সেরা বাংলা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা শিশু শিল্পী, সেরা সিনেমাটোগ্রাফি এই দিকগুলি উল্লেখযোগ্য। দেশের বাইরেও তেহরানে সেরা শিশু এবং কিশোরদের ছবি হিসেবে পুরস্কৃত হয় 'সোনার কেল্লা'। এই ছবির শুটিং কলকাতার ইন্দ্রপুরী স্টুডিও ছাড়াও জয়সলমীরের এবং ভবানীপুরের পদ্মপুকুর অঞ্চলেও হয়েছিল। যেটা আজও মুকুলের পাড়া বলেই পরিচিত অনেকের কাছেই। 

মাঝে পঞ্চাশটা বছর কেটে গেছে। বাঙালির মনের মণিকোঠায় সোনার কেল্লা এক অদ্ভূত মুগ্ধতা নিয়ে আজও একইভাবে রয়ে গেছে। ছবির পঞ্চাশ বছর পর মুকুল আবার ফিরছে তার নিজের পাড়ায়। দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির ক্যালেন্ডারের এবছরের বিষয় "সোনার কেল্লা ৫০"। মূল ভাবনায় সংস্থার কর্ণধার সুদীপ্ত চন্দ। নিবেদনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। বিগত বেশ কিছু বছর ধরেই দ্য ড্রিমার্স ক্যালেন্ডার প্রকাশ করে আসছে।

আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৪, সোনার কেল্লার পঞ্চাশ বছর উপল়ক্ষে ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সন্দীপ রায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় (তোপসে), কুশল চক্রবর্তী (মুকুল)। অনুষ্ঠানটি হবে ভবানীপুর পদ্মপুকুরের এমন একটা বাড়িতে যা সোনার কেল্লায় মুকুলের পাড়ার একটা বাড়ি হিসেবেই দেখানো হয়েছিল। 

ক্যালেন্ডারে থাকছে বিশিষ্ট সত্যজিৎ বিষয়ক সংগ্রাহক দেবাশীষ মুখোপাধ্যায়ের সংগ্রহ থেকে শুটিং-এর কিছু ছবি, লবি কার্ড, বুকলেট, সত্যজিৎ রায়ের নিজের হাতে আঁকা ছবির টাইটেল কার্ড, ফেলুদার ঘরের নক্সা, সিনেমার পোস্টার, বইয়ের প্রচ্ছদ সহ আরও অনেক কিছু। 

সুদীপ্ত চন্দ বললেন, "সোনার কেল্লা এমন একটা ছবি যা সব বয়সের দর্শকের প্রিয়। একটা মনমুগ্ধকর মেকিং। ছবির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মুকুল তাঁর পুরনো পাড়ায় ফিরবে। এটা এমন‌ একটা মুহূর্ত যা চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। আমাদের সংস্থার ক্যালেন্ডার প্রকাশ উপলক্ষে এমন এক আয়োজন আশা করি সকলের ভালো লাগবে।"


```