Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

জলের দরে সবজি বিকোচ্ছে সুফল বাংলায়, দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে টাস্কফোর্সও

উৎসবের মরশুমে ছ্যাঁকা লাগার মতো অবস্থা হয়েছিল বাজারের। নিয়ন্ত্রণে তড়িঘড়ি পদক্ষেপ করে সরকার। তারপরই বাজারের দাম নিয়ন্ত্রণে আসে।

জলের দরে সবজি বিকোচ্ছে সুফল বাংলায়, দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে টাস্কফোর্সও

ফাইল চিত্র

শেষ আপডেট: 20 October 2024 20:07

দ্য ওয়াল ব্যুরো: অগ্নিমূল্য বাজারে নিয়ন্ত্রণ আনতে আগেই টাস্কফোর্স গড়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই টাস্কফোর্স প্রতিনিয়ত বাজারের দাম পর্যবেক্ষণ করছে এবং চাহিদা অনুযায়ী যাতে জোগান থাকে, সে ব্যাপারেও নিশ্চিত করছে। এই মুহূর্তে বাজারের দাম কলকাতা ও রাজ্যের প্রায় সর্বত্র নিয়ন্ত্রণেই রয়েছে। বাজারের তুলনায় সবসময়ের মতো সুফল বাংলার স্টলে কম দামে সবজি, আলু ও পিঁয়াজ পাওয়া যাচ্ছে। 

উৎসবের মরশুমে ছ্যাঁকা লাগার মতো অবস্থা হয়েছিল বাজারের। নিয়ন্ত্রণে তড়িঘড়ি পদক্ষেপ করে সরকার। তারপরই বাজারের দাম নিয়ন্ত্রণে আসে। পুজোর মধ্যেই আলুর জোগান বাড়ানো হয়েছে। বর্তমানে কলকাতায় জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকায় এবং জেলার অন্যান্য বাজারে বিক্রি হচ্ছে ২৬-২৭ টাকায়।

সরকারের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের হিমঘরে ১৯ লক্ষ্য মেট্রিকটন আলু আছে। নতুন আলু আসার আগে পর্যন্ত এই পরিমাণ যথেষ্ট। কলকাতা ও শহরতলির সুফল বাংলা বিপণি থেকে জ্যোতি আলু এখন ২৭ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। 

নাসিক থেকে আসা পিঁয়াজের ওপর নির্ভরশীলতা কমাতে সুখসাগর পিঁয়াজ সরাসরি চাষির ঘর থেকে আনা হচ্ছে সুফল বাংলায়। জানা গেছে, ২০০ টনেরও বেশি সুখসাগর জাতের পিঁয়াজ সংগ্রহ করা হয়েছে। 

এছাড়াও টমেটো, কাঁচা লঙ্কার মতো সবজিও, যার দাম বর্তমানে বেশি, তা ১৫ থেকে ২০ শতাংশ কম দামে রাজ্যের বিভিন্ন বাজারে দিচ্ছে সরকার। 

সুফল বাংলায় বর্তমানে পিঁয়াজ ৪০ টাকা, টমেটো ৬৫ টাকা, শসা ৩৫ টাকা, পটল ৪৫ টাকা, করলা ৪৫ টাকা, ঝিঙে ৪৫ টাকা ও বেগুন (গড়িয়া) ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 


```