Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতাকে বদলির অভিযোগ

নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সুবীর সাহা। তাঁর অভিযোগ, যেহেতু তিনি আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন, তাই তাঁকে কলকাতা থেকে দার্জিলিঙে বদলি করে দেওয়া হচ্ছে।

আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতাকে বদলির অভিযোগ

সংগ্রামী যৌথ মঞ্চ

শেষ আপডেট: 3 January 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ায় কলকাতা থেকে দার্জিলিঙে বদলি করে দেওয়ার অভিযোগ। বদলির নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। 

নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সুবীর সাহা। তাঁর অভিযোগ, যেহেতু তিনি আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন, তাই তাঁকে কলকাতা থেকে দার্জিলিঙে বদলি করে দেওয়া হচ্ছে।

এর পরপরই তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। সেখান থেকেই এই মামলার প্রেক্ষিতে আজ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বদলির নির্দেশিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। 

প্রসঙ্গত, এর আগেও নবান্ন অভিযানে গিয়ে সাসপেন্ড হওয়ার অভিযোগ তুলেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত এক সরকারি কর্মী। ২৭ অগস্ট গ্রেফতার হওয়ার পর অনশন শুরু করেছিলেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সে সময় দাবি করেছিলেন, শোকজের উত্তর দেওয়ার সময় না দিয়েই তাঁকে সাসপেনশনের চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের স্বাক্ষরও ছিল। 

দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে। ৩৯ শতাংশ বকেয়া ডিএ-র দাবিতে ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে লোক নিয়োগ-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছে এই সংগঠন। 


```