Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

চাকরিহারা ২৬ হাজার: বিকাশভবনে ঢোকার চেষ্টা এবিভিপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক। যা নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়।

চাকরিহারা ২৬ হাজার: বিকাশভবনে ঢোকার চেষ্টা এবিভিপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

শেষ আপডেট: 4 April 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের (SSC Job Cancel) পর রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি (BJP)। সেই মতোই শুক্রবার বিকাশভবন অভিযান করে এবিভিপি (ABVP)। মিছিল করে ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করতেই ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। এর পরই ব্যারিকেডের উপর উঠে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির ছাত্রযুব সংগঠন। মহিলা এবিভিপি সদস্যদের টেনে-হিঁচড়ে ভ্যানে তোলে পুলিশ। অন্যদিকে বিজেপির তরফে আরও একটি মিছিল এসএসসি ভবন অভিযানের দিকে রওনা দিয়েছে। মোটমাট, চাকরি বাতিলের প্রতিবাদে কার্যত কোমর বেঁধে নেমেছে বিজেপি। 

বস্তুত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক। যা নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়। অযোগ্য-যোগ্য ঝাড়াই বাছাই না করতে পেরে ২০১৬ সালের এসএসসির (SSC) গোটা প্যানেল বাতিল হয়েছে। 

গত ফেব্রুয়ারি মাসে এই মামলার শুনানি শেষ করে রায় স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সেই রায় দিয়েই চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ কার্যত নির্ধারণ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। 

তবে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায় বজায় রাখলেও সামান্য বদল বা 'মডিফিকেশন' করেছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, যারা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন, তাঁরা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। আর এই কাজ করতে হবে আগামী ৩ মাসের মধ্যেই।

এদিকে শুক্রবার এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।

নতুন নিয়োগে কারা অংশ নিতে পারবেন তা নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা রয়েছে। এসএসসির চেয়ারম্যানও বলেন,  "সুপ্রিম কোর্টের রায়ে তা স্পষ্ট উল্লেখ নেই। এ বিষয়ে আমরা আইনজীবীদের পরামর্শ নেব।"


```