Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রাজ্যের উদাসীনতায় চরম ক্ষুব্ধ, ওবিসি সার্টিফিকেট নিয়ে আদালত অবমাননার মামলা নিল হাইকোর্ট

১২ ম্যাচ দুপুর দুটোয় মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়ালি আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের।

রাজ্যের উদাসীনতায় চরম ক্ষুব্ধ, ওবিসি সার্টিফিকেট নিয়ে আদালত অবমাননার মামলা নিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 6 March 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: ওবিসি সংরক্ষণ (OBC Certificate) সংক্রান্ত হাইকোর্টের (High Court) নির্দেশ কার্যকর করায় রাজ্যের 'অনিচ্ছা' ও 'উদাসীনতায়' চরম ক্ষুব্ধ হাইকোর্ট। আর তাই, গত বছর ২২ মে দেওয়া ওই সংক্রান্ত নির্দেশ কার্যকরের ক্ষেত্রে গাফিলতিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করল কলকাতা (Kolkata) হাইকোর্ট।

১২ ম্যাচ দুপুর দুটোয় মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়ালি আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। ইতিমধ্যে হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সেখানে এই রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়নি। এখনও সেখানে চূড়ান্ত শুনানি চলছে। তারপরেও কেন হাইকোর্টের নির্দেশ কার্যকরে অনীহা তাই নিয়ে ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ। 

সুপ্রিম কোর্টে মূল মামলাটি বিচারাধীন থাকলেও ৬ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায়, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না।

বস্তুত, গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল, ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি। নির্দিষ্ট সমীক্ষা না করেই, নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ওবিসি, তা ঘোষণা করা হয়েছে। ২০১০ সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে, তা ১৯৯৩ সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী। 


```