Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আইসক্রিমে বিষ মিশিয়ে কিশোরী বোনকে খুন করল ২২ বছরের দাদা! কাসারগড়ের ঘটনায় অসুস্থ বাবাও

দ্য ওয়াল ব্যুরো: আইসক্রিমে বিষ মিশিয়ে বোনকে খুন করল দাদা! পুলিশ জানিয়েছে, কেরলের কাসারগড় জেলার এই ঘটনায় ২২ বছরের তরুণকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার জেরার মুখে সে স্বীকারও করেছে খুনের কথা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ১৬ বছরের বোন এ

আইসক্রিমে বিষ মিশিয়ে কিশোরী বোনকে খুন করল ২২ বছরের দাদা! কাসারগড়ের ঘটনায় অসুস্থ বাবাও

শেষ আপডেট: 14 August 2020 04:59

দ্য ওয়াল ব্যুরো: আইসক্রিমে বিষ মিশিয়ে বোনকে খুন করল দাদা! পুলিশ জানিয়েছে, কেরলের কাসারগড় জেলার এই ঘটনায় ২২ বছরের তরুণকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার জেরার মুখে সে স্বীকারও করেছে খুনের কথা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ১৬ বছরের বোন এবং বাবা-মার সঙ্গে একই বাড়িতে থাকত দাদা। কিন্তু ২২ বছরের তরুণ অ্যালবিন সবসময়ই চাইত, একা থাকবে সে। বাড়িতে সকলে মিলে থাকা নাকি তার পছন্দ নয়। বিশেষ করে বোনের সঙ্গে একটা ঘর ভাগ করে থাকা নিয়ে প্রায়ই ঝঞ্ঝাট লেগে থাকত তাদের মধ্যে। এই পরিস্থিতিতে সকলকে খুন করে ফেলার ছক কষে তরুণ। চলতি মাসের চার তারিখে বিষ কিনে এনে, তা বাবা, মা ও বোনের আইসক্রিমে মিশিয়ে দেয় অ্যালবিন। খাওয়ার পরেই অসুস্থ বোধ করেন তিন জনই। বোন প্রচণ্ড বমি করতে থাকে, বাবার অবস্থাও ক্রমে খারাপ হয়। তুলনামূলক ভাবে সুস্থ ছিলেন মা। তড়িঘড়ি হাসপাতালে গেলে বাবা ও বোনকে ভর্তি করে নেন চিকিৎসকরা। পরের দিন সকালে মারা যায় ১৬ বছরের কিশোরী। চিকিৎসকরা জানান, বিষক্রিয়ার কারণেই মৃত্যু। এর পরেই তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু অনুমানও করতে পারেনি কেউ, যে তার দাদাই এই কাণ্ড ঘটিয়েছে! জিজ্ঞাসবাদ করার সময়ে অসঙ্গতি মিললে তাকে জোরদার জেরা করতে শুরু করে পুলিশ। চাপের মুখে তখনই নিজের অপরাধের কথা স্বীকার করে অ্যালবিনো। তার বাবা বেণী এখনও হাসপাতালে ভর্তি। মা সুস্থ আছেন।

```