Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আবারও কুলগাম! বিজেপি নেতার গাড়িতে আগুন জ্বালিয়ে দিল জঙ্গিরা

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলার পাঁচ জন মজুর। ঘটনা মঙ্গলবারের। সেই রেশ এখনও টাটকা। ফের উত্তপ্ত কুলগাম। সরকারি ভাবে জম্মু-কাশ্মীর ভাগ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে জ্বালিয়ে দেওয়া হল এক ব

আবারও কুলগাম! বিজেপি নেতার গাড়িতে আগুন জ্বালিয়ে দিল জঙ্গিরা

শেষ আপডেট: 31 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলার পাঁচ জন মজুর। ঘটনা মঙ্গলবারের। সেই রেশ এখনও টাটকা। ফের উত্তপ্ত কুলগাম। সরকারি ভাবে জম্মু-কাশ্মীর ভাগ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে জ্বালিয়ে দেওয়া হল এক বিজেপি নেতার গাড়ি। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ কুলগামের বোনিগাম গ্রামে এই ঘটনা ঘটেছে। বিজেপি নেতা আদিল আহমেদ গানাইয়ের বাড়ির সামনের রাস্তার উপরেই পার্ক করা ছিল তাঁর গাড়ি। পাশে আরও কয়েকটি গাড়ি ছিল। জঙ্গিদের হালায় দু'টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় বাড়িতে ছিলেন না বিজেপি নেতা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বোনিগাম গ্রামে। সকাল থেকেই গোটা গ্রামজুড়ে শুরু হয়েছে সেনা টহলদারি। গতকাল ৩১ অক্টোবর রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। ভাগ হয়েছে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে। জম্মু-কাশ্মীর ভাগ হওয়ার আগে থেকেই নাশকতার হুমকি দিতে শুরু করেছিল কোণঠাসা হয়ে পড়া জঙ্গি সংগঠনগুলি। হিজবুল মুজাহিদিনের হুমকি বার্তায় এও বলা হয়েছিল, কাশ্মীরে বড় মাপের কোনও পদক্ষেপ করলে বেছে বেছে হত্যা করা হবে অ-কাশ্মীরিদের। গত মঙ্গলবারই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন, মুর্শিদাবাদ থেকে কাশ্মীরে কাজ করতে যাওয়া পাঁচ শ্রমিক শেখ কামরুদ্দিন, শেখ মহম্মদ রফিক, শেখ নিজামুদ্দিন, মহম্মদ রফিক শেখ এবং শেখ মুরনসুলিন। কাশ্মীরে বাইরে থেকে আসা লোকেদেরই ইদানীং সন্ত্রাসবাদীরা আক্রমণের নিশানা করে নিয়েছে। বেছে বেছে সহজ লক্ষ্যবস্তুকেই নিশানা করছে জঙ্গিরা। এর আগে শোপিয়ানে একই কায়দায় হামলা চালায় জঙ্গিরা। আপেল ব্যবসার সঙ্গে যুক্ত ভিন্ রাজ্যের বাসিন্দারা আক্রান্ত হন। সেই সঙ্গে সোপোরে একটি বাস স্ট্যান্ড লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে জঙ্গিরা। গোয়েন্দা সূত্র বলছে, ট্রাকচালক, আপেল বাগানের কর্মী, রাজমিস্ত্রির মতো ভিন্ রাজ্য থেকে আসা ব্যক্তিদের নিশানা করার লক্ষ্য হল অর্থনৈতিক অচলাবস্থা তৈরি করা। এ ধরনের ঘটনা ঘটিয়ে মূলত ব্যবসায়ী ও শ্রমিক শ্রেণিকে ভয় দেখাতে চাইছে জঙ্গিরা। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ -এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a8/

```