Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

স্কুলের প্রতিযোগিতা থেকে রাজ্যস্তরে, এবার রানিং ট্র্যাকে জয়নগরের গাঁয়ের মেয়ে নিরজারা

ছিপছিপে গড়ন। বিদ্যুতের গতিতে ছুটতে পারে। নিজস্ব প্রতিভার জোরে জয়নগরের নিরজারা পৌঁছে গেছে রাজ্যস্তরের দৌড় প্রতিযোগিতায়। 

স্কুলের প্রতিযোগিতা থেকে রাজ্যস্তরে, এবার রানিং ট্র্যাকে জয়নগরের গাঁয়ের মেয়ে নিরজারা

শেষ আপডেট: 1 February 2024 19:50

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনার: ছিপছিপে গড়ন। বিদ্যুতের গতিতে ছুটতে পারে। নিজস্ব প্রতিভার জোরে জয়নগরের নিরজারা পৌঁছে গেছে রাজ্যস্তরের দৌড় প্রতিযোগিতায়। 

জয়নগর থানার অন্তর্গত ঢোষা-চন্দনেশ্বর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম তিলপি। সেখানেই দরিদ্র সংখ্যালঘু পরিবারে জন্ম নিরজারা মণ্ডলের। বর্তমানে তিলপি জে এম ব্রাঞ্চ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পড়াশোনায় মেধাবী, একইসঙ্গে খেলাধুলোতেও চৌকস। 

নিরজারার বাবা আজিজুর রহমান চাষবাস করে সংসার চালান। মা রশিদা গৃহবধূ। নিরজারার এক বোন ও ভাই রয়েছে। কয়েকদিন আগে প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে ৪৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল। সেখানে জেলাস্তরে বালিকা ‘খ’ বিভাগে ২০০ মিটার দৌড়ে প্রথম হয় নিরজারা। 

আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত হবে। রাজ্যস্তরের চূড়ান্ত পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। অখ্যাত তিলপি গ্রামের  খুদে নিরজারা রাজ্যস্তরের প্রতিযোগিতায় সুযোগ পাওয়ায় খুশি সকলে। ছোট্ট নিরজারাও চায়, এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে।   

নিরজারার অবশ্য ইচ্ছে বড় হয়ে স্কুলের দিদিমণি হওয়ার। ছোট্ট মেয়েটির সমস্ত ইচ্ছে পূরণ হোক চাইছে তার গ্রামের মানুষ।


```