Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

টয়লেটে ১৫ মিনিটের বেশি কাটালেই খপ করে ধরবে পুলিশ, আইন করে ফাঁকিবাজি রুখছে এই শহর

দ্য ওয়াল ব্যুরো: টয়লেটে বসে মনের সুখে বই পড়ার দিন শেষ। কাজে ফাঁকি দিয়ে খবরের কাগজ বা ম্যাগাজিনের পাতা উল্টিয়ে দিব্যি ঘণ্টার পর ঘণ্টা টয়লেটে কাটিয়ে দেবেন, এমনটা আর চলবে না। ইচ্ছামতো জল খরচ করাও যাবে না। ১৫ মিনিটের বেশি টয়লেটে কাটালেই খপাত ক

টয়লেটে ১৫ মিনিটের বেশি কাটালেই খপ করে ধরবে পুলিশ, আইন করে ফাঁকিবাজি রুখছে এই শহর

শেষ আপডেট: 16 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: টয়লেটে বসে মনের সুখে বই পড়ার দিন শেষ। কাজে ফাঁকি দিয়ে খবরের কাগজ বা ম্যাগাজিনের পাতা উল্টিয়ে দিব্যি ঘণ্টার পর ঘণ্টা টয়লেটে কাটিয়ে দেবেন, এমনটা আর চলবে না। ইচ্ছামতো জল খরচ করাও যাবে না। ১৫ মিনিটের বেশি টয়লেটে কাটালেই খপাত করে ধরবে পুলিশ। অথবা মোটা টাকা ফাইন নেবেন পুরসভার কর্মীরা। পাবলিক টয়লেটেই বসানো হয়েছে এমন নিষেধাজ্ঞা। দোকান-বাজার-হাসপাতাল, থানা-সহ শহরের যে প্রান্তেই যান না কেন, নিজের বাড়ির টয়লেট ছাড়া আর কোথাও ১৫ মিনিটের বেশি কাটানো যাবে না। এক সেকেন্ড বেশি মানেই সোজা জেল। না, আমাদের দেশে নয়। এমন কড়কড়ি জারি হয়েছে চিনের সাংহাই শহরে। আর সে শহরের টয়লেটও সাধারণ নয়। রীতিমতো সেন্সর বসানো 'স্মার্ট টয়লেট।' শৌচাগারের আনাচেকানাচে বসানো ক্যামেরা, হাইটেক সেন্সর। সেখানে ঢুকলেই আপনাকে আপাদমস্তক মেপে নেবে ইনফ্রারেড রশ্মি। দেওয়ালের গায়ে, বেসিনে, কলের সঙ্গে লাগানো সেন্সর। শরীরের উষ্ণতা মেপেই সেন্সর বলে দেবে ঠিক কতক্ষণ একজন টয়লেটের ভিতর কাটাচ্ছেন। দেরি হলেই অ্যালার্ম বেজে উঠবে। তা ছাড়া সেন্সর এও জানিয়ে দেবে এক একজন ঠিক কতটা করে জল খরচ করছেন। যতটুকু প্রয়োজন তার বেশি হলেই মোটা টাকা ফাইন। সাংহাই শহরে মোট ১৫০টি এমন 'স্মার্ট টয়লেট' তৈরি হয়েছে।  জলের অপচয় বন্ধ করা, কাজে ফাঁকিতে লাগাম টানা, অনাবশ্যক সময় নষ্ট রুখতেই পুলিশের সঙ্গে যৌথভাবে এই টয়লেট-অভিযান শুরু করেছে সাংহাই মিউনিসিপ্যালিটি। পুলিশ জানিয়েছে, শহরের নানা প্রান্তে বেড়ে চলা অপরাধে রাশ টানতেও এই উদ্যোগ। অনেক সময় দেখা যায়, জেল পালানো আসামি অথবা অপরাধীরা পাবলিক টয়লেটে ঢুকেই আত্মগোপন করে থাকে। অথবা কোনও অপরাধের ছক কষে। এমন দু'চারজনকে সম্প্রতি পাকড়াও করা হয়েছে। তা ছাড়া এমন স্মার্ট টয়লেটের ভিতরের বাতাসও পরীক্ষানিরীক্ষা করবে সেন্সর। ভিতরে ঢুকে কেউ নেশা করছেন কিনা সেটাও ধরা পড়ে যাবে চটজলদি। "একদিকে ব্যবস্থা ভালোই। তবে ছোট থেকেই টয়লেটে ঢুকে আধ ঘণ্টা সময় কাটাতাম। এখন আর হবে না। অফিসেও বই পড়া বন্ধ হয়ে গেল," মনের দুঃখে বলেছেন সাংঘাই শহরের বাসিন্দা লিউ। তবে সত্যি সত্যিই যদি প্রয়োজনেই সময়টা ১৫ মিনিটের বেশি হয়, তাহলে কী হবে সেটা অবশ্য জানা যায়নি। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা... https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%9a%e0%a7%87/  
 

```